Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেল থেকে ছাড়া পেলেন নওশাদ সিদ্দিকি

জেল থেকে বেরিয়ে লড়াই চলবে বলে জানান নওশাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddique)। শনিবার সকাল ১১টা নাগাদ প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে ছাড়া পান ভাঙড়ের বিধায়ক। এদিন জেল থেকে বেরিয়ে লড়াই চলবে বলে জানান নওশাদ।

উল্লেখ্য গত বৃহস্পতিবারই আদালত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে জামিন দিয়েছিল আদালত। কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করার পরে রিলিজ অর্ডার এসে না পৌঁছনোয় শুক্রবার তাঁর জেল মুক্তি হয়নি। অবশেষে রিলিজ অর্ডার জেল কর্তৃপক্ষের হাতে পৌঁছনোর পর শনিবার তাঁকে ছাড়া হল। এদিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে অভিনন্দন জানাতে জেলের বাইরে ভিড় করেন আইএসএফ কর্মী সমর্থকরা। নওশাদকে অভিনন্দন জানাতে জেলের বাইরে উপস্থিত হন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ১১টা নাগাদ নওশাদ জেল থেকে বেরনোর পর তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানান মহম্মদ সেলিম। আইএসএফ কর্মী সমর্থকরা ফুলের মালা দিয়ে ভাঙড়ের বিধায়ককে অভিনন্দন জানান।

শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে নওশাদ বলেন, ‘কী ভেবেছে আমি ভয় পেয়ে গিয়েছি? এক ফোটাও ভয় পাইনি। কারণ আমার রাজনৈতিক জীবনে কোনও অগণতান্ত্রিক কাজ আমি করিনি। তাই ভয় পাওয়ার প্রশ্ন নেই।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

0:00