Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজভবনে গিয়ে রাজ্যপালকে হোলির শুভেচ্ছা জানালেন মমতা

বৃহস্পতিবার বিকেল পাঁচটা  নাগাদ আচমকাই রাজভবনে হাজির হন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হোলির শুভেচ্ছা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা  নাগাদ আচমকাই রাজভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। তাঁকে সস্ত্রীক স্বাগত জানান রাজ্যপাল। দুজনে প্রায় আধ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকও করেন। যদিও ওই বৈঠক নিয়ে দুপক্ষের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

এদিন অধিবেশন উপলক্ষে বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে চারটে নাগাদ বিধানসভা থেকে আচমকাই রাজভবনে ফোন করে রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চান। সঙ্গে সঙ্গেই সময় মঞ্জুর করেন রাজ্যপাল। বিধানসভা থেকে রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। রাজভবন থেকে বেরিয়ে ফের বিধানাসভায় যান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হোলির শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলাম।’

তবে সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীর জায়গায় এখনও প্রধান সচিব হিসেবে কাউকে নিয়োগ করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নের পক্ষ থেকে তিন আমলা অজিতরঞ্জন বর্ধন, বরুণ রায় ও অত্রি ভট্টাচার্যের নাম সচিব হিসেবে পাঠানো হয়েছে। যদিও ওই সুপারিশ নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি রাজ্যপাল। অবিলম্বে যাতে সচিব হিসেবে কাউকে নিয়োগ করেন রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া নতুন তথ্য কমিশনার হিসেবে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্র’র নাম সুপারিশ করে যে ফাইল পাঠানো হয়েছে তাও আটকে রেখেছেন রাজ্যপাল। দ্রুত ওই ফাইল ছেড়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00