Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবি রাতে পুড়ে ছাই শতাধিক বাড়ি, হৃদয়পুরে সর্বহারা বহু পরিবার

রবিবার মাঝরাতে আগুন লাগে হৃদয়পুর স্টেশন লাগোয়া বস্তিতে। তাতেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক বাড়ি। কার্যত সর্বহারা হয়েছে অসংখ্য পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল স্টেশনের পাশেই বস্তি(Slum)। সেখানেই ঘরে একজন মোমবাতি জ্বালিয়ে শুয়েছিলেন। সেই মোমবাতির আগুন থেকেই প্রথমে তাঁর ঘরে আগুন লাগে। তারপর ধীরে ধীরে আশেপাশের সমস্ত ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ঘরগুলির মধ্যে থাকা একের পর এক গ্যাসের সিলিন্ডার ফাটতে শুরু করে। মুহুর্তের মধ্যে সেই আগুনের গ্রাসে চলে যায় সারা বস্তি। অগ্নিকাণ্ডের জেরে রাতারাতি রাস্তায় বসল শতাধিক পরিবার। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত(Barasat) সদর মহকুমার হৃদয়পুর(Hridaypur) রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকা। রবিবার মধ্যরাতের এই অগ্নিকাণ্ডের(Fire) ঘটনায় কার্যত রাস্তায় বসেছে শতাধিক পরিবার।

আরও পড়ুন কেন্দ্রের কাজ প্রচারে গড়তে হবে পৃথক কমিটি, মাথায় হাত বঙ্গ বিজেপির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘরের মধ্যে লোকজন যারা ছিলেন, তারা প্রত্যেকেই বেরিয়ে এলেও জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিক পরিবারের গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিসপত্র এবং সেই সঙ্গে টাকা পয়সা যা কিছু আছে সবই ঘরের মধ্যে ছিল, তার সব কিছুই পুড়ে গিয়েছে। স্থানীয় মানুষের তথ্য অনুযায়ী, ৫ থেকে ৬টি সিলিন্ডার ব্লাস্ট করেছে। তাতেই আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে অনেক রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি, কারণ এলাকাটি প্রচণ্ড ঘিঞ্জি। ভোরের দিকে সেই আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে আছে বারাসত থানার পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00