Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের রাশ নিজের হাতে নিচ্ছেন মমতা, খুশি নেতা থেকে কর্মীরা

দলের সংগঠনে বড়সড় কোনও পরিবর্তন চাইছেন না খোদ মমতা। তৃণমূল সূত্রে খবর, মমতা সংগঠন নিয়ে একটু ধীরে এগোতে চাইছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে যে সাফাই আর সংস্কারের প্রয়োজন আছে এবং তা খুব দ্রুত করা হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের সেনাপতি। এবার দেখা গেল দলনেত্রী দলের হাল নিজের হাতে তুলে নিয়ে সেই সাফাই আর সংস্কার করার কাজ শুরু করে দিতে চলেছেন। নজরে তৃণমূল কংগ্রেস(TMC) এবং মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের পরে পরেই অভিষেক ইঙ্গিত দিয়েছিলেন দলে বেশ কিছু পরিবর্তন করা হবে। সূত্রে জানা গিয়েছিল সেই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে দলের পরামর্শদাতা সংস্থা। তাঁরা জেলায় জেলায় আলাদা করে সমীক্ষার কাজ করাও শুরু করে দিয়েছিল। মনে করা হচ্ছিল, এই সংস্থা দলের শীর্ষ নেতৃত্বের কাছে যে রিপোর্ট দেবে তা দলের সাফাই ও সংস্কারের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। কিন্তু এখন তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা নিজেই নাকি নির্দেশ দিয়েছেন এই সমীক্ষার কাজ বন্ধ রাখতে। দলীয় সূত্রে খবর, পুজোর আগে এই কাজ নিয়ে এগোতে চাইছেন না তিনি।

আরও পড়ুন, চিকিৎসকদের কর্মবিরতির কালে গ্রাম বাংলায় ত্রাতা পঞ্চায়েত দফতরের Smart Clinic

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আর জি কর কাণ্ডজুড়ে রাজ্যজুড়ে যে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা বিরোধী দলগুলি চালিয়ে যাচ্ছে তা দেখে, এখন দলের সংগঠনে বড়সড় কোনও পরিবর্তন চাইছেন না খোদ মমতা। আর সেই কারণেই তিনি দলের পরামর্শদাতা সংস্থাকে সমীক্ষার কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দলের নেতাদের জানিয়ে দিয়েছেন, এই ব্যাপারে কিছু করার থাকলে তিনিই তাদের জানাবেন। জোড়াফুল শিবিরের দাবি, রাজ্যজুড়ে যে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে তা দেখেই মমতা সংগঠন নিয়ে একটু ধীরে এগোতে চাইছেন। হয়তো যা সাফাই হওয়ার বা যা সংস্কার হওয়ার তা ঠিকই হবে। কিন্তু তা এখনই নয়। সম্ভবত তা হবে উৎসব মরশুম(Festive Season) পার হয়ে গেলে। তৃণমূল সূত্রে খবর, দলের পরামর্শদাতার সংস্থার তরফে নাকি দলকে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্যের যে সব পুরসভা, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় লোকসভা নির্বাচনে দল পিছিয়ে পড়েছে সেই সব ক্ষেত্রে পুরপ্রধান, উপপুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির পদে পরিবর্তন ঘটাতে।

আরও পড়ুন, দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বড়নগর গ্রাম

কিন্তু সেই পরামর্শ পছন্দ হয়নি খোদ মমতার। তারওপর আর জি কর কাণ্ডের(R G Kar Incident) জেরে এখনই ওই বড়সড় রদবদলের ক্ষেত্রেও তিনি হাঁটতে চাইছেন না বলেই জোড়াফুল সূত্রে খবর। পুজোর আগেই একাধিক পুরসভায় পুরপ্রধান ও উপ-প্রধান বদলের পরিকল্পনা থাকলেও আপাতত তা নিয়ে দোলাচল তৈরি হয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্চায়েত স্তরে রদবদলের সিদ্ধান্ত নিয়ে। তবে মমতা দলের পরামর্শদাতা সংস্থাকে অপর একটি সমীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর তা হল, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত সমীক্ষা। জেলায় কোথায় রাস্তা তৈরি প্রয়োজন, তা স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে বলা হয়েছে তাদের। তার ভিত্তিতে সংস্থার তরফে দল ও সরকারকে একটি রিপোর্ট দেওয়া হবে। একই সঙ্গে জানা গিয়েছে, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা পুরসভা ও গ্রামীণ এলাকায় যে সমীক্ষা চালিয়েছিল তা বাতিল না করে আপাতত ঠাণ্ডা ঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। প্রয়োজনে পড়া তা কাজে লাগাতে চান। বিশেষ করে, এলাকা-ভিত্তিক পুরপ্রধান ও উপ-প্রধানদের বদল করা হলে ওই দুই পদে কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে তা আগামী দিনে গুরুত্ব পেতে পারে এই পরামর্শদাতা সংস্থার রিপোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00