Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামনেই জি-২০ সম্মেলন, সেজে উঠছে কল্লোলিনী কলকাতা

শুরু ৯ জানুয়ারি থেকে, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: জি-টোয়েন্টি সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে কলকাতা।শহরের বুকে তিনটি বসবে তিনটি বৈঠক। শুরু ৯ জানুয়ারি থেকে, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আগের দিন, ৮ জানুয়ারি অতিথিরা শহরে প্রবেশ করবেন। তাদের রাখা হবে শহরের একটি বিলাসবহুল হোটেলে। ভিন দেশের অতিথিদের বরণ করে নিতে শহরজুড়ে চলছে জোর কদমে প্রস্তুত।দেওয়ালে পড়ছে রঙের প্রলেপ। বাইপাস ও ধাপা রোড ক্রসিংয়ের কাছে কয়েকটি স্টল রয়েছে। সেই সব স্টল সরিয়ে দেওয়া হবে পুরসভা সূত্রে খবর। প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া হবে।

কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বাইপাস ও ধাপা এই মধ্যবর্তী অংশে কয়েকটি স্টল রয়েছে। সেই সব স্টল সরিয়ে দেওয়া হবে।কলকাতা পুলিশের সঙ্গে এই নিয়ে কথাও শুরু হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সাহায্য নেবে কলকাতা পুরসভা।

শহরের একটি দেওয়াল রঙ তুলির সাহায্যে ছবি এঁকে সাজিয়ে তোলা হয়েছে। দেওয়াল দেখা গিয়েছে সত্যজিৎ রায় ছবির শুটিংয়ে ব্যস্ত, একটি হলুদ ট্যাক্সি ও এক মহিলা বটি দিয়ে মাছ কাটছেন। শহরের কোনও কোনও অঞ্চলের দেওয়ালে রং-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে সন্দুরবনের ম্যানগ্রোভ অঞ্চল, হিমালয়ের টয় ট্রেন, টয় ট্রেনের পিছনে কাঞ্চনজঙ্ঘা। রঙ-তুলি দিয়ে শহর সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে।

হিডকোর এক পদস্থকর্তা জানিয়েছেন, সম্মেলন শুরু হওয়ার অনেক আগেই গোটা শহরের চিত্র বদলে যাবে। শহরের দেওয়াল রঙ করার পাশাপাশি ফুটপাথেও পড়ছে নতুন রঙের প্রলেপ। সাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেনগুলিতেও নতুন রঙ করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00