Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Online-এ চাকরি, মোদির ভারতে এগিয়ে মমতার কলকাতা

দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় E-Recruitment-এ এগিয়ে আছে কলকাতা। বেসরকারি কর্মসংস্থানের নামজাদা উপদেষ্টা সংস্থা Foundit এমনটাই জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের হাজারও অপঅরচার, কুৎসা, মিথ্যাচারিতাকে দূরে সরিয়ে রেখে আমজনতা প্রবলভাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। আসলে বিরোধীরা যতই চিল চিৎকার জুড়ে দিক না কেন, বাংলার বাস্তচিত্র বাংলার মানুষই খুব ভাল করে জানেন ও বোঝেন। এই কারণেই তাঁরা গ্রাম বাংলার দায়িত্ব জোড়াফুলের হাতেই তুলে দিয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে বাংলার মুকুটে যোগ হল আরও এক সফলতা। নরেন্দ্র মোদির(Narendra Modi) ভারতে(India) Online-এ চাকরি পাওয়ার দৌড়ে দেখা যাচ্ছে দেশের তুলনায় অনেক অনেক এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কলকাতা(Kolkata)। এখন দেশের বহু বেসরকারি সংস্থা কর্মী নিয়োগের ক্ষেত্রে E-Recruitment’র ওপর জোর দিচ্ছে। সেই সংস্থাগুলির হিসেবই বলে দিচ্ছে, দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় এই কাজে এগিয়ে রয়েছে কলকাতা।

আরও পড়ুন মমতার প্রকল্পের হাত ধরেই গ্রামে গ্রামে তৃণমূল ঝড়

E-Recruitment ঠিক কী? এই পদ্ধতিতে অনলাইনে চাকরির আবেদন নেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়। তারপর বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হয় কাজের জায়গায়। বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে নামজাদা উপদেষ্টা সংস্থা Foundit জানিয়েছে, কলকাতার চাকরির বাজার ১২ শতাংশ বেড়েছে। বাকি শহরগুলিতে সেই হার অনেকটাই কম। উল্লেখ্য, Foundit ২০০৯ সালের নভেম্বর থেকে ভারতের কাজের বাজারের তথ্য রাখার কাজ শুরু করেছিল। সেই সালকেই সূচনাকাল হিসেবে ধরেছে সংস্থাটি। তাঁদের একেবারে গোড়ার দিকে কলকাতার সূচক ছিল ১০০। এবারের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, কলকাতার কাজের বাজারের সূচক এখন ২৯৫। চলতি বছরে মে মাসে এই সূচক ছিল ২৬৩। অর্থাৎ বৃদ্ধির হার ১২ শতাংশের বেশি। সেই তুলনায় পিছনের সারিতে রয়েছে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু। মুম্বইতে চাকরির বাজারের বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ। বেঙ্গালুরু এবং দিল্লির ক্ষেত্রে এই হার ৩ শতাংশ। আহমদাবাদে মাত্র ১ শতাংশ বেড়েছে কাজের বাজার। প্রায় একই হাল হায়দরাবাদ, পুনে বা কোচির মতো শহরগুলির।

আরও পড়ুন গণনা চলছে বুধ সকালেও, অব্যাহত শাসকের জয়ও

চাকরির বাজার মে মাসের তুলনায় কমে গিয়েছে কোয়েম্বাটুর, চেন্নাই, জয়পুর এবং চণ্ডীগড়েও। রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় চাকরির বাজার বৃদ্ধির সবথেকে বড় কারণ BPO Center-গুলি। সেখানে লোক নেওয়ার প্রবণতা রয়েছে। তবে শুধু মে মাসের নিরিখেই নয়, গত জানুয়ারি থেকেই কলকাতার কাজের বাজারের সূচক উর্ধ্বমুখী। ওই মাসে শহরে চাকরির বাজারের সূচক ছিল ২২৭। সে দিক থেকে দেখলে, চলতি বছরে কলকাতার পরিস্থিতি ভালো, বলছে রিপোর্ট। গত জুন মাসে গোটা দেশে সবথেকে চাঙ্গা ছিল ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন নির্ভর কাজের বাজার। বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। মোটামুটি ভালো কর্মসংস্থান হয়েছে Software, Hardware এবং Telecom Sector-ও। গত দু’মাসের তুল্যমূল্য বিচারে কাজের বাজারে সামান্য উন্নতি দেখা গিয়েছে Accounts and Finance, Customer Care Service, Medical Service এবং আইনি উপদেষ্টা নির্ভর সংস্থাগুলিতে। বরং সঙ্কুচিত হয়েছে Sales, Human Resource, Hospitality, Tourism এবং পরিবহণ ক্ষেত্রে চাকরির বাজার।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00