Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪’র বইমেলা শুরু ১৮ জানুয়ারি থেকে, চলবে ১৪দিন ধরে

বাংলার বইপ্রেমীরা এবার ১৪ দিন ধরে বইমেলার আনন্দ উপভোগ করতে পারবেন। কেননা ২০২৪ সালের কলকাতা বইমেলার সময় বাড়িয়েছে গিল্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: বইপ্রেমী, বইমেলাপ্রেমীদের জন্য বড়সড় সুখবর। এগিয়ে আসছে ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার(Kolkata International Book Fair) আয়োজনের দিনক্ষণ। একই সঙ্গে এবার তা টানা দুই সপ্তাহ ধরে থাকবে। প্রতি বছর কলকাতার বুকে আয়োজিত হওয়া এই বইমেলার জন্য কয়েক লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন। এখন তো সেই বইমেলা তার নিজস্ব মাঠও পেয়ে গিয়েছে। সেই ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সল্টলেকে করুণাময়ীর মেলা প্রাঙ্গণকেই এখন বইমেলার জন্য নির্দিষ্ট জায়গা হিসাবে চিহ্নিত করে দিয়েছেন তিনি। এবার সেই বইমেলার দিন কিছুটা হলেও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বইমেলার আয়োজক Publishers and Booksellers Guild। ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে ১৮ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি অবধি।

আরও পড়ুন ‘কন্যাশ্রীর মাধ্যমে বাংলার মেয়েদের জীবন আজ সুরক্ষিত’, দাবি মমতার

আন্তর্জাতিক তকমা থাকার সুবাদে কলকাতার বইমেলা বিশ্বের অনান্য বইমেলাগুলির সঙ্গে নির্দিষ্ট তারিখের নিয়মে বাঁধা থাকে। নির্দিষ্ট দিনেই তা প্রতিবছর আয়োজিত হয়। সাধারণত, জানুয়ারি মাসের শেষ মঙ্গলবার থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার পর্যন্ত চলে কলকাতার বইমেলা। সেই হিসাবে ২০২৪ সালের বইমেলা আয়োজিত হওয়ার কথা ছিল ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আগামী বছরই লোকসভা নির্বাচন থাকার ফলে এগিয়ে আসছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথমটি শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চান না মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বা উচ্চমাধ্যমিক পরীক্ষার মুখে বইমেলা আয়োজিত হোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত Publishers and Booksellers Guild-ও। তাই ২০২৪ সালের বইমেলার জন্য নতুন দিনক্ষণ ঠিক করা হয়েছে।

আরও পড়ুন বিরোধিতার সুর না বদলালে বাংলায় ৪২ আসনেই লড়বে তৃণমূল

ঠিক হয়েছে, ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি এবং চলবে ৩১ জানুয়ারি অবধি। মাঝে শুধু যে ২টি রবিবার পড়ছে তাই নয়, পড়ছে দুটি সরকারি ছুটির দিনও। ২৩শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারি। স্বাভাবিক ভাবেই বাংলার বইপ্রেমীরা এবার ১৪ দিন ধরে বইমেলার আনন্দ উপভোগ করতে পারবেন। এবারের বইমেলার Theme Country থাকছে England। তাঁদেরকেও বইমেলার দিনক্ষণ পরিবর্তনের বিষয়টি নিয়ে গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বইমেলার এই দিনক্ষণ পরিবর্তণ শুধুমাত্র ২০২৪ সালের জন্য নাকি এবার থেকে প্রতি বছর তা পরিবর্তিত হবে তা গিল্ডের তরফে এখনও জানানো হয়নি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00