Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

মুখ্যমন্ত্রীকে আক্রমণের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি কৌস্তভ বাগচীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শনিবার ভোরে কংগ্রেস নেতার ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়ে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে (Kaustav Bagchi)।

মুখ্যমন্ত্রীকে আক্রমণের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি কৌস্তভ বাগচীর। শনিবার ভোর ৩ টে নাগাদ কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে হাজির হয় বটতলা থানার পুলিশের একটি দল। এদিন সকাল ৮ টা নাগাদ কংগ্রেস নেতাকে গ্রেফতার করে বটতলায় থানায় নিয়ে যায় পুলিশ। তবে এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা দাবি করেন, সাংবাদিক বৈঠকে তাঁর করা মন্তব্যের কারণে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেই কারণে এই গ্রেফতার। অন্যদিকে এই গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সর্বত্র প্রতিবাদে নামার কথা ঘোষণা করেছে যুব কংগ্রেস।

উল্লেখ্য সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ তুলেছিল কংগ্রেস। এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে আক্রমণের অভিযোগে কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে কৌস্তভের সঙ্গে যোগাযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আইনজীবীর  পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00