Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজি কিনে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো উপলক্ষ্যে বাজি কিনতে গিয়েছিল দুই ভাই অভিজিৎ হালদার ও সৌভিক হালদার। চালকের আসনে ছিলেন ২০ বছর বয়সী অভিজিৎ। কিন্তু বাজি কিনে আর বাড়ি ফেরা হল না তাঁর। মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে(Sampriti Flyover) একটি মালবোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকটির(Road Accident)। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন দুই ভাই। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বড় ভাই অভিজিতকে মৃত(Accidental Death) বলে ঘোষণা করেন। গুরুতর আহত অভিজিতের ১০ বছরের ভাই সৌভিকও। অবস্থার অবনতি হওয়ায় সৌভিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ আসানসোল পুরনিগম থেকে উধাও ৪০ লক্ষ টাকা, অভিযোগ দায়ের সাইবার সেলে

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মহেশতলা থানার পুলিশ। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন মালবাহী গাড়ির চালক নাচরে আলম, তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় দেখি খুব জ্যাম। একটু এগিয়ে এসে দেখতে পাই একটা দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে জানতে চেয়ে এগিয়ে যেতেই শুনি একজন দুর্ঘটনায় মারা গিয়েছে।’

আরও পড়ুনঃ ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, ব্যস্ত দিনে ব্যাহত যান চলাচল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ভাই কালীপুজো উপলক্ষ্যে বাজি কিনে সম্প্রীতি উড়ালপুল হয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে মালবোঝাই গাড়িটি কলকাতা থেকে রওনা হয়েছিল বজবজের উদ্দেশ্য। সম্প্রীতি উড়ালপুলে ঠিক চন্দননগরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দুই যানের। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে পুলিশি তৎপরতায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এই দুই তরুণের পরিবারে। সামান্য অসাবধানতার কারণে মৃত্যু হয়েছে এক সন্তানের, অপরজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উৎসবের মরশুমে রাস্তাঘাটে ভিড় তুলনামূলক বেশি থাকে। রাজ্য পুলিশের তরফ থেকে যাবতীয় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় প্রতি বছর। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা অবশ্য কর্তব্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00