Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা নিয়ে এখনই  কঠোর বিধি নিষেধ নয়, জরুরি বৈঠকে সিদ্ধান্ত

এখনই রাজ্যে জারি হচ্ছে না করোনা (Covid 19) নিয়ে কঠোর বিধি নিষেধ। বুধবার করোনা নিয়ে নবান্নে মুখ্যসচিব স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠক করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনই রাজ্যে জারি হচ্ছে না করোনা (Covid 19) নিয়ে কঠোর বিধি নিষেধ। বুধবার করোনা নিয়ে নবান্নে (Nabanna) রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলাশাসক। জেলাশাসকদের পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা বৈঠক থেকে জেলাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন এদিন তিনি। তবে বিধি নিষেধ নিয়ে কঠোর অবস্থান না নিলেও, নবান্নের নির্দেশ বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি রাজ্যজুড়ে প্রথম ধাপে ইতিমধ্যে ৩৭১৮টি বেড কোভিড আক্রান্তদের জন্য রাখা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সব ধরনের কিট যাতে প্রস্তুত থাকে সেগুলি দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালগুলিতে অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি বাড়াতে হবে এয়ারপোর্টে। যাঁদের শ্বাস জনিত সমস্যা রয়েছে, তাঁদের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এদিনের বৈঠকে ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়। রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষকে বুস্টার ডোজ দেওয়া সম্ভব হয়েছে। বুস্টার ডোজ নিতে বাকি রয়েছেন এখনও অনেকেই। তাই বুস্টার ডোজ প্রয়োজন এখনও আরও অনেক। ভ্যাকসিনের এই প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, ভ্যাকসিন চেয়ে প্রয়োজনীয় চিঠি লেখা হচ্ছে রাজ্যের তরফে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00