Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া ব্রিজ ও বসিরহাটে পরপর দুর্ঘটনার বলি ৫

Share:

নিজস্ব প্রতিনিধি : হাওড়া ব্রিজে বাসের ধাক্কা। ২ পথচারীর মৃত্যু। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গিয়ে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পথচারীর। জখম হয়েছেন একজন। ঘাতক বাসটি আটক করেছে পুলিস। জানা গিয়েছে, বাসটি কলকাতার(Kolkata) দিক থেকে হাওড়ায়(Howraha) যাচ্ছিল। ২৮ নম্বর রুটের বাস। হাওড়া ব্রিজের প্রথম পিলারের কাছে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ২ পথচারীকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। আহত হন আরো একজন পথচারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হাওড়ার দিক থেকে এই বাসটি অপর একটি বাসের সঙ্গে রেষারেষি করে যখন কলকাতার দিকে আসছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনজন পথচারীকে ধাক্কা মারে । তার মধ্যে দুজন মারা যান। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায়শই হাওড়া ব্রিজে দুর্ঘটনা ঘটছে। এর আগেও হাওড়া ব্রিজে দুটি বাসের রেষারেষিতে একাধিক পথচারি আহত হন। অন্যদিকে সোমবার বসিরহাটেও(Bashirhat) মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।বসিরহাটের টাকি রোডে মটরইঞ্জিন ভ্যানের সঙ্গে একটি সবজি বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয় । আহত হন আরো পাঁচজন ।

জানা গিয়েছে, একটি মোটর ইঞ্জিন ভ্যানে করে ৮জন শ্রমিক যখন যাচ্ছিলেন, সেই সময় একটি সবজি ভ্যানের(Vegetable Go0ods Vehicale) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়।তারা ছিটকে গিয়ে পড়েন রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে। এরপর স্থানীয় মানুষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিন জনের মৃত্যু হয়। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন । তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00