Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিতে দিনভর দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, হবে না অপারেশনও, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই

IMA আগামিকাল সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে। নেপথ্যে অবশ্যই গেরুয়া রাজনীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি(Junior Doctors Strike) চলছে। এবার বেশ সুপরিকল্পিত ভাবে সারা দেশজুড়ে এই কর্মবিরতি ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। Indian Medical Association বা IMA আগামিকাল অর্থাৎ শনিবার ১৭ অগস্ট সকাল ৬টা থেকে ১৮ অগস্ট রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ব্যাপী কর্মবিরতির(Nationwide Doctor’s Strike) ডাক দিয়েছে। কেউ প্রকাশ্যে স্বীকার না করলেও আসলে এই দেশজুড়ে চিকিৎসকদের ধর্মঘটের পিছনে কাজ করছে গেরুয়া রাজনীতি। কার্যত গেরুয়া কর্তাদের নির্দেশ ও অঙ্গুলিহেলনেই এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, অসম, গুজরাত, মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যে কোনও মহিলা ধর্ষণ-খুনের শিকার হন, তখন IMA কর্মবিরতি ডাকা তো দূরের কথা, সামান্য প্রতিবাদও করে না। গতকালই সামনে এসেছে উত্তরাখণ্ডে একজন নার্স ধর্ষণ খুনের শিকার হয়েছেন। অথচ তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই IMA’র। যাবতীয় মাথাব্যাথা শুধু বাংলার জনতার রায়ে ক্ষমতায় থেকে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়েই। অতএব দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যতটা পারো হেনস্থা করো। দেশজুড়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। টেনে হিঁচড়ে তাঁকে হাসিনার মতো ক্ষমতাচ্যুত করো।

আরও পড়ুন, আর জি করে ভাঙচুরের ঘটনায় SUCI’র ডাকা বনধ প্রত্যাখান করল বাংলা

আর জি করে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে নিন্দানীয়। একই সঙ্গে নিন্দানীয় আন্দোলনের নামে হাসপাতালে ঢুকে ভাঙচুরের ঘটনাও। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট মূল ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে। সেই তদন্তের কাজ শুরুও হয়ে গিয়েছে। পুলিশও আর জি করে হামলার ঘটনায় ১৯জনকে গ্রেফতার করেছে। তারপরেও দেশজুড়ে কর্মবিরতির ডাক, যাতে দেখানো যায় মমতার সরকার নিষ্কর্মার সরকার। IMA জানিয়েছে আগামিকাল কর্মবিরতির ডাক দেওয়া হলেও জরুরী পরিষেবা চালু থাকবে। রুটিন ওপিডি খোলা থাকবে না। তবে নির্দিষ্ট অপারেশন হবে না। আর এই সব কারণেই দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিল Federation of Residence Doctor’s Association। তবে পরে সেই সিদ্ধান্ত তাঁরা প্রত্যাহার করে নেন। এখন IMA দেশজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এদিকে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য বৃহস্পতিবারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা।  

আরও পড়ুন, আর জি করে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৯

গতকাল মমতা জানিয়েছিলেন, তাঁদের তরফে যা যা করার ছিল, করা হয়ে গিয়েছে। আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তদন্ত সিবিআইয়ের হাতে চলে যাওয়ায় আর সরকারের বা পুলিশের কিছু করার নেই। কর্মবিরতির কারণে ইতিমধ্যে কয়েক জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা সেই কথায় কান দিতে চান না। তাঁদের দাবি, কোনও জরুরি পরিষেবা এবং বহির্বিভাগের পরিষেবা বন্ধ করা হয়নি। জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তার অভাবে ভুগছেন, তাই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কিন্তু বড়রা অর্থাৎ সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন। সুবিচারের ধারেকাছেও নাকি তারা পৌঁছতে পারেননি। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতিও চালিয়ে যাবেন। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজ্যের সব সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়া হবে। তবে এই কর্মবিরতির জন্য এবার সাধারন মানুষের মধ্যেও ক্ষোভ জাগছে ডাক্তারদের বিরুদ্ধে। IMA’র কর্মবিরতিতে আবার যোগ দিচ্ছে ডায়গনেস্টিক সেন্টারের চিকিৎসকেরাও। মানে আগামিকাল কোথাও এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এগুলিও করা যাবে না।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00