Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্ণাটকে ঔদ্ধত্য-অহঙ্কারের রাজনীতির বিপক্ষে ভোট হয়েছে: মমতা

রাজ্যপাল পদ নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে ঔদ্ধত্য-অহঙ্কারের রাজনীতির বিপক্ষে ভোট হয়েছে। কংগ্রেসের জয় নিশ্চিত হতেই এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বললেন, বিজেপির শেষের শুরু।

শনিবার কালীঘাটের বাড়ির সামনে থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরতান্ত্রিক সরকারের অবসান হয়েছে। বলেন, কর্ণাটকে কাজ হয়েছে ‘নো ভোট টু বিজেপি’ নীতিতে। আরও বলেন, বিজেপি’র সরকার মানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্তা। তাঁর দাবি, কর্ণাটকে ভোট হয়েছে এজেন্সির রাজনীতির বিরুদ্ধে। তাঁর বক্তব্য, গেরুয়া শিবিরের সরকার সংবাদমাধ্যমকে ‘ফতোয়া’ জারি করে। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেও বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, নিরাপদে নেই সাংবাদিকরা।

রাজ্যপাল পদ নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেশের বিভিন্ন জায়গায় এই জন্য রাজ্যের টাকা বেশি খরচ হয়। বলেন, এই পদ নিরপেক্ষ হওয়া উচিৎ অথচ যে রাজ্যে বিজেপি বিরোধীদের ভূমিকায় আছে, সেই রাজ্যে বিরোধীদের কথা শুনে রাজ্যপাল রিপোর্ট পাঠান। তিনি এই কথা অবশ্য শুধু নিজের রাজ্যের জন্য নয়, বলেছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই।

তাঁর স্লোগান, ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’। বলেন, বিজেপির একতরফা নীতি মানুষ মানবে না। বলেন, ‘বেঙ্গল টু বেঙ্গালুরুতে বিজেপি শূন্য’। কটাক্ষ, গানের সুর না থাকলে শুধু সেজে স্টেজে উঠলেই হয় না। সবশেষে কর্ণাটককে ‘শুভনন্দন’ জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00