Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Biomedical Waste কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি CBI’র

বাংলার সব সরকারি হাসপাতালের Biomedical Waste নিয়ে তথ্য চেয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) সবকটি সরকারি হাসপাতালের(All State Government Hospitals and Health Centers) Biomedical Waste বা BMW নিয়ে তথ্য চেয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে(West Bengal State Health Department) চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। চিঠিতে ২০২০-২১ সাল থেকে ২০২৪-২৫ আর্থিক বছরের নথি তলব করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। কোন হাসপাতালে কোন সংস্থা Biomedical Waste সংগ্রহে প্লাস্টিক ব্যাগ সরবরাহের বরাত পেয়েছিল, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বরাতের চুক্তিপত্রের সবিস্তার তথ্য তলব করেছেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিবিআই মূলত যে সব প্রশ্নের উত্তর খুঁজছে তা হল – Biomedical Waste সংগ্রহে সংস্থাগুলির সঙ্গে কী চুক্তি ছিল? কোন‌ও সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি হয়েছিল কী? চুক্তির মেয়াদ বাড়ানো হলে কারণ কী? এইসব।  

আরও পড়ুন, সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের বাঁচান, ইমেল রাজ্যের স্বাস্থ্যকর্তা ও তৃণমূলকে

সাধারণত, Biomedical Waste সংগ্রহে প্লাস্টিক ব্যাগের ওজন হ‌ওয়া প্রয়োজন ৭৫ মাইক্রন থেকে ১২০ মাইক্রন। এই মান ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। সেই নির্দেশিকা কি মানা হয়েছে এই রাজ্যে, তা জানতে চায় সিবিআই। একইসঙ্গে সিবিআই জানতে চায়- কেন্দ্রের নির্দেশিকা কবে কার্যকর হয়েছে এই রাজ্যে? ২০২১ সালের নির্দেশিকা কার্যকরে দেরি হলে কেন হয়েছে? নিয়ম মানার প্রশ্নে কী স্বাস্থ্য দফতরের নজরদারি ছিল? এই সমস্ত প্রশ্নের নথিযোগে তথ্য তলব করেছে সিবিআই। প্রসঙ্গত, কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। আর জি কর হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে আখতার আলি সরব হন।

আরও পড়ুন, ইস্তফা না দিয়েই ‘বেপাত্তা’ স্বপন সাহা, বোনাস-বেতন বিভ্রাট মাল পুরসভায়

সেই সময় আখতার আলি দাবি করেছিলেন, এনআরএস-আরজি করে বায়োমেডিক্যাল বর্জ্য উৎপাদনে একই ক্ষমতা। তবুও সেপ্টেম্বর ২০২২-ফেব্রুয়ারি ২০২৩ সালের মধ্যে এনআরএসে বায়োমেডিক্যাল বর্জ্যর পরিমাণ ১ লক্ষ ৫৩ হাজার ৬৫০ কেজি। সেখানে আরজি করে একই সময়ে বায়োমেডিক্যাল বর্জ্যর মাত্রা সেখানে ৪৯ হাজার ৬০২.৪৪ কেজি। প্রশ্নের প্রেক্ষিতে তদন্তে বর্জ্য পাচারের বিষয়টি ধরা পড়লেও তদন্তকারীরাই অধ্যক্ষের রোষে পড়েন বলে অভিযোগ। এই প্রশ্নেই বর্জ্য সংগ্রহের জন্য ২০২২-২০২৪ সালে রাজ্যের সবকটি হাসপাতালে কত পরিমাণ প্লাস্টিক ব্যাগের বরাত দেওয়া হয়েছিল তার তুল্যমূল্য তথ্য পেতে চাইছে সিবিআই। সেই তথ্য হাতে পেলে চাপ আরও বাড়বে সন্দীপ ঘোষের। কেননা প্রথম থেকে তিনি দুর্নীতির মাথা হিসাবে উঠে আসছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00