Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভটাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) শান্তি বজায় রাখতে অবশেষে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভটাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দেয়, স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে রাজ্যকে। পাশাপাশি, সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে বুধবার থেকেই যাতে পুলিশ রুট মার্চ করে, সেই নির্দেশও দিয়েছে আদালত।

কলকাতা হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আধা সামরিক বাহিনী সাহায্য করবে পুলিশকে। তবে হনুমান জয়ন্তী নির্বিঘ্নে পালনের জন্য কত বাহিনীর প্রয়োজন হবে তা কেন্দ্রকে জানাবে রাজ্য সরকার। আধা সামরিক বাহিনীর সাহায্য কোথায়, কতটা নেওয়া হবে তা নিয়ে যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে পুলিশ।

উল্লেখ্য রাজ্যে হনুমান জয়ন্তীতে মিছিল করার জন্য প্রায় ২০০০ আবেদন জমা পড়েছে। হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে সিসিটিভি থাকবে। পাশাপাশি ভিডিয়োগ্রাফি করতে হবে। সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘এই ঘটনা যে আর ঘটবে না, এই আশ্বাস কীভাবে দেবেন?’ তিনি আরও বলেন, ‘দুর্গাপুজোর সময়ও দেখেছি পুলিশের পক্ষের বিপুল সংখ্যক দর্শণার্থী নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00