Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলঘড়িয়া রেল ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর সেতুর কিছু অংশে ত্রুটি পাওয়া গিয়েছে। আর তাই ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর শহরতলি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হল বেলঘড়িয়া স্টেশনের ওপর দিয়ে চলে যাওয়া বেলঘরিয়া রেল ব্রিজ(Belghoria Rail Bridge)। এবার সেই উড়ালপুল দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হল। কেননা এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা(Bridge Health Checkup) করার পর সেতুর কিছু অংশে ত্রুটি পাওয়া গিয়েছে। সেই কারণেই দুর্ঘটনার আশঙ্কা থেকেই এই ব্রিজের ওপর দিয়ে ভারী গাড়ি চলাচলের ওপর আপাতত নিষেধাজ্ঞা(Ban on Heavy Vehicles Movement) জারি করা হয়েছে। বেলঘড়িয়া রেল ব্রিজের ওপর দিয়ে যে রাস্তা গিয়েছে তা বি টি রোড ও যশোর রোডের সংযোগ সাধন করে। তাই এই রাস্তা দিয়ে দিনভরই যানবাহণের যাতায়াত চলে। তবে এবার এই সেতু দিয়ে শুধুমাত্র হালকা যানবাহণই যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন অভিষেককে রাজনীতি ছাড়তে হল না, কেন্দ্রই সত্যকে মেনে নিল, বঞ্চিত বাংলা

উত্তর শহরতলি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয় রেলের তরফে। সেখানে রেললাইনের ওপরের অংশটিতে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে। এরপরেই বেলঘড়িয়া ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। ব্রিজে ওঠানামা এবং আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সে কথা ব্যানার লাগিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ওই ব্রিজের ওপর দিয়ে আর লরি চলাচল করতে দেওয়া হবে না। ভারী যানবাহন ওঠা বন্ধ করতে ব্রিজের দুই মুখে ৩.১ মিটারের হাইটবার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এই সেতুর দুই দিকেই যান নিয়ন্ত্রণ করাও শুরু করে দেওয়া হয়েছে। বেলঘড়িয়ার এই ব্রিজ মোট ৪০০ মিটার লম্বা। এর মধ্যে রেলের অংশে ১৪ ও ২৮ মিটারের দুটি স্প্যান আছে। সেটা মেরামতের কাজ করবে রেল। বাকি অ্যাপ্রোচ রোডের দায়িত্ব রাজ্যের পূর্ত দফতরের। সেখানেও মেরামতি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন Man Made Flood, হেমন্ত সোরেনকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে ব্রিজের পুরোপুরি মেরামতির কাজ হবে পুজোর পরে। তবে, এখন থেকেই বড় বিপদ ঘটার সম্ভাবনার কারণে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্রিজে দিয়ে মুড়াগাছা মোড়, বিরাটি, বি টি রোডের মুখে যশোর রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ব্রিজ পুরোপুরি মেরামত করা হলে তবেই ভারী গাড়ি পুনরায় চলাচল করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ব্রিজের ওপর দিয়ে ভারী গাড়ি চলাচল করলে ব্রিজটিকে কাঁপতে দেখা যায়। ব্রিজের নীচে অনেক দোকানপাট রয়েছে। সেই কারণে ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00