Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোপন ভিডিও ফুটেজ ডিলিটের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন কেটে গেলেও আরজি কর মেডিক্যাল কলেজের হত্যারহস্য(RG Kar Incident) আজও অমিমাংসিত। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি যোগসূত্র না পেলেও তথ্যপ্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh) ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের(Avijit Mondal) বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ঘটনার বহু ফুটেজ ডিলিট করার পিছনে এই দুই ব্যক্তির সক্রিয় ভূমিকা রয়েছে। গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বেশ কয়েকটি ভিডিয়ো ফুটেজ এবং কম্পিউটারের হার্ড ডিস্ক। ওই হার্ড ডিস্ক গুলিতে সেদিন রাতের ঘটনার পরের মুহূর্তের বেশ কিছু গোপন ছবি ও ভিডিয়ো স্টোর করা ছিল, দাবি গোয়েন্দাদের।

আরও পড়ুনঃ শিলিগুড়ি মৃত্যুকাণ্ডে নয়া মোড়, মৃতা নার্সের হাতের মুঠোয় মিলল রহস্যজনক চিরকুট

তদন্তকারীদের অভিযোগ, নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে এই গোপন তথ্যপ্রমাণ গুলি মুছে ফেলেছেন সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠরা। পরবর্তী চার্জশিটে সেই সমস্ত নথি সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে সিবিআইয়ের হাতিয়ার হতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। যদিও অকাট্য প্রমাণ হিসেবে কিছুই গোয়েন্দাদের হাতে আসেনি। পুরো তদন্ত এগোচ্ছে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে। সন্দীপকে ম্যারাথন জেরা করেও বিশেষ কোনও তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। একইভাবে তাঁর ঘনিষ্ঠ পরিজনদের কাছ থেকেও আরজি কাণ্ড সহ মেডিক্যাল হাসপাতালের অন্দরে চলা দুর্নীতি সম্বন্ধে বিশেষ তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ফের হ্যাটট্রিক মেসির, নয়া ইতিহাস গড়ল মায়ামি

একটি বিষয় যদিও উল্লেখ করার মতো। কেন্দ্রীয় গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন, সেদিন রাতের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় অভিযুক্ত হলেও কেন ঘটনাটি ‘ধাপাচাপা’ দেওয়ার চেষ্টা করছিলেন সন্দীপ। এর পিছনে আরজি কর অধ্যক্ষের কি স্বার্থ ছিল? তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেনই বা তাঁকে সাহায্য করেছেন টালা থানার প্রাক্তন ওসি? মোবাইলের কল লিস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ঘটনার পর সন্দীপ এবং অভিজিৎ ফোন করেছেন একাধিক ব্যক্তিকে। এবিষয়ে উভয়কেই প্রশ্ন করা হলেও সদুত্তর পাননি গোয়েন্দারা। আপাতত মামলা কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00