Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, শুধু সময় নষ্ট: অভিষেক

বলেন, আগামী সোমবারের কর্মসূচিতে ১০ গুণ বাড়তি উৎসাহ দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তলব করা হয়েছিল সকাল ১১টা নাগাদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন সকাল ১০টা ৫৮ মিনিট নাগাদ দীর্ঘ ৯ ঘণ্টা ৪০ মিনিট পর বেরিয়ে অভিষেক বলেন, ‘নির্যাস শূন্য’।

বলেন, ‘আজ জিজ্ঞাসাবাদে তাঁদের সময় নষ্ট হয়েছে। আমাদের সময় নষ্ট হয়েছে’। পুরোটাই ‘অশ্ব ডিম্ব’। অভিষেকের (ABHISHEK BANERJEE) দাবি, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিকে বানচাল করতেই এই তলব। বলেন, বিজেপি মানতে পারছে না নবজোয়ারে জমায়েত। তাই তলব করা হয়েছে। বলেন, রাজনৈতিক দলের নির্দেশেই এই তলব। 

এদিন বলেন, রবি ঠাকুরের নোবেল থেকে সারদা-নারদা মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের কোনও অগ্রগতি নেই। বলেন, ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স- এনআইএ দিয়ে হেনস্থা করা হচ্ছে। বলেন, আগামী সোমবারের কর্মসূচিতে ১০ গুণ বাড়তি উৎসাহ দেখা যাবে। 

তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি হলে তা বেশি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে। ওখানেই সবচেয়ে বেশি এজেন্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না তুলেই তিনি বলেন, ওই সময় ওইসব এলাকায় দলের দায়িত্বে কে ছিলেন খোঁজ নিন। বলেন, বিজেপিতে গেলেই সমস্ত অপরাধী সাধু হয়ে যায়। কটাক্ষ, ইডি ও সিবিআই ওয়াশিং মেশিন ও ডিটারজেন্টের ভূমিকা পালন করে। এরপরেই তাঁর দাবি, তিনি দিল্লির বশ্যতা স্বীকার করেননি বলেই এই হেনস্তা। তাঁর প্রশ্ন, বিজেপির জন্য কি আলাদা আইন? তাঁর কটাক্ষ, ইডি-সিবিআই দিয়ে ধমাকানো ও চমকানোর চেষ্টা। 

তাঁর প্রশ্ন, প্রসন্ন রায়ের বাড়ির থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল। শুভেন্দু অধিকারীর নামে চিঠি দিল সুদীপ্ত সেন। তাঁদের তলব করা হলো না কেন? বলেন, যাদের কথায় তদন্ত তাঁদের বা তদন্তকারীদের ইস্তফা দেওয়া উচিৎ। তাঁর প্রশ্ন, অমিত শাহ সংবাদ মাধ্যমে বলেছিলেন মোদির নাম নিলে সিবিআই তাঁকে ছেড়ে দেবে। তাহলে তিনি কেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না? আরও বলেন, শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে ক্যামেরায় টাকা নিতে তবু তাঁকে তলব করা হয়নি। তাহলে নিরপেক্ষতা কোথায়? 

এদিন তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে সরিনি। লড়াই করব’ হাজার শক্তি প্রয়োগ করলেও তিনি অনড় দাবি করে বলেন, অপরাধ প্রমাণ করলে ফাঁসির মঞ্চে উঠবেন তিনি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00