Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ জেলবন্দী পার্থ, প্রেসিডেন্সি সংশোধনাগারে দেখে এল মেডিকেল টিম

এদিন ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেন। গঠন করা হতে পারে মেডিকেল বোর্ডও।  

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির(School Teachers Recruitment Scam) ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে। সেই থেকেই তিনি জেলবন্দী জীবন কাটাচ্ছেন। কিন্তু জেলে থাকাকালীন বার বার অসুস্থও হয়ে পড়ছেন তিনি। আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। সেখান তাঁর চিকিৎসাও হয়। কিন্তু তারপরেও এখন দেখা যাচ্ছে ফের অসুস্থ হয়ে পড়ছেন তিনি। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, গত ২-৩ দিন ধরে তাঁর শারীরিক সমস্যা বেড়েছে। বিশেষ করে তাঁর কাঁধে ব্যাথা বেড়েছে এবং শরীরে চর্মরোগেরও সমস্যা দেখা দিয়েছে। এরপরই প্রেসিডেন্সি সংশোধনাগারের(Presidency Correctional Home) তরফে বিষয়টি SSKM Hospital কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর এদিন ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেন। প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষার সুপারিশ করেন চিকিৎসকরা। কিছু ওষুধও দেওয়া হয়েছে পার্থবাবুকে। পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজন মনে হলে গঠন করা হতে পারে মেডিকেল বোর্ডও।  

আরও পড়ুন, শহরে বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের সাহায্য চাইলেন ফিরহাদ

২০২২ সালের ২২ জুলাই নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল Enforcement Directorate। পরে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরে তাঁকে গ্রেফতার করে ED। সেই থেকেই জেলে রয়েছেন পার্থ। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিবিধ শারীরিক অসুবিধা রয়েছে তাঁর। আদালতে আইনজীবী মারফত একাধিক বার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন তিনি। পার্থের শরীর স্থূল। সেই সংক্রান্ত কিছু সমস্যাও তাঁর রয়েছে। তবে পার্থের পায়ের ব্যথা বহু দিনের। জেলবন্দি হওয়ার আগে থেকেই পায়ের সমস্যায় ভুগতেন তিনি। জেলে থাকাকালীন সেই সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেন পার্থের আইনজীবী। শুধু তা-ই নয়, কাঁধে ব্যথা, চর্মরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিয়েছে।

আরও পড়ুন, তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো Duty Roster বানিয়েছিলেন সন্দীপ

গ্রেপ্তারের পর একাধিকবার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আর্জি জানিয়েছেন পার্থ। প্রতিবারই বয়স এবং শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চাওয়া হয়। এমনকী একবার আদালতে তাঁর আইনজীবী এমনও বলেছিলেন, বিচার হওয়ার জন্য তো বেঁচে থাকার দরকার। প্রয়োজনে বাড়িতে রেখে তদন্ত চলুক, এমন আর্জিও জানানো হয়। যদিও আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে প্রতিবার। দুর্গাপুজোর আগে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। পুজোর আগেই সেই মামলার শুনানি শেষ হয়েছে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা। কবে এই মামলায় রায় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে জামিনের মামলা ঝুলে থাকলেও আদালত তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয়। সেই মতো এদিন অর্থাৎ মঙ্গলবার জেলে গিয়ে পার্থের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকেরা। কারা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ মতো প্রতি মাসেই জেলে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় পার্থের। সেই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট অনুযায়ী পথ্যও দেওয়ার ব্যবস্থা করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00