Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-popup-frontend" was enqueued with dependencies that are not registered: jet-plugins, jet-anime-js. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131
Ei Muhurte: চোখের পলকে খবর
Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্ক থেকে ১৪ লাখ টাকা হাপিসের ঘটনায় গ্রেফতার ৫ যুবক

একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা ১৪ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ তদন্তে নেমে ৫ যুবককে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরাধের ধরন যত না পুলিশকে অবাক করেছে, তার থেকেও বেশি অবাক করেছে অপরাধীদের মেধা। চলতি বছরের মে মাসে কলকাতা পুলিশের(Kolkata Police) কাছে অভিযোগ জমা পড়েছিল যে এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট(Bank Account) থেকে ১৪ লক্ষ টাকা(14 Lakhs Rupees Thefted) কেউ বা কারা চুরি করে নিয়েছে। অথচ সেই টাকা চুরি যাওয়ার সময় তাঁর মোবাইলে আসেনি কোনও OTP। আসেনি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও SMS-ও। অথচ একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা সেই ১৪ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। ওই ঘটনায় ব্যবসায়ী দ্বারস্থ হয়েছিলেন বউবাজার থানার। সেখানেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যদিও পরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম(Cyber Crime) শাখার আধিকারিকেরা এই ঘটনার তদন্তে নামেন। আর সেই তদন্তেই ধরা পড়ে ৫ যুবক(5 Youths Arrested) যাদের বয়স ১৯ থেকে ২৭ বছর মাত্র। এদের কেউ কলেজ পড়ুয়া, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে ২জন আবার ভিন রাজ্য থেকে কলকাতায় এসে ঘর ভাড়া নিয়ে থাকছিল।

আরও পড়ুন, দুর্যোগ মোকাবিলায় নজর রাখতে রাতে নবান্নেই থাকবেন মুখ্যমন্ত্রী

বউবাজার থানায় ব্যবসায়ী জানিয়েছিলেন, তাঁর কোম্পানির অ্যাকাউন্ট থেকে ওই ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে RTGS পদ্ধতির মাধ্যমে ওই ব্যবসায়ীর টাকা ট্রান্সফার হয় পাঁচটি বেসরকারি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে। অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে টাকা দুর্গাপুরের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল মহম্মদ শাহিদ নামে একজনের নামে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সন্ধান পায় পুলিশ। একে একে ধরা পড়ে চক্রের মাথা তথা কলেজ পড়ুয়া অভিষেক সাউ, অভিজিৎ প্রসাদ, অমৃত চট্টোপাধ্যায়, সাব্বির আলম ও রূপেশ কুমার। এদের মধ্যে প্রথম ৩জনের বাড়ি আসানসোলে। বাকি ২জনের মধ্যে সাব্বির মুঙ্গেরের বাসিন্দা আর রূপেশ মুজফফরপুরের বাসিন্দা। এই শেষের ২জনই কলকাতায় এসে কেষ্টপুরে ঘর ভাড়া নিয়েছিল। তবে পুলিশের ধারনা এই ৫জন ছাড়াও চক্রে কোনও ব্যাঙ্ক কর্মী রয়েছেন।

আরও পড়ুন, মহিলার শ্লীলতাহানি, কাঠগড়ায় কলকাতা পুরনিগমের বাম সমর্থিত সংগঠনের সদস্য

পুলিশ জানতে পেরেছে ওই ব্যবসায়ীর টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরানো হলেও তাঁর মোবাইলে যাতে কোনও OTP বা SMS না যায় সেটা কোনও ব্যাঙ্ক কর্মীই দেখছিলেন। তবে তার নাগাল এখনও পায়নি পুলিশ। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা সরানোর জন্য মহম্মদ শাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ভাড়া’ নেওয়া হয়েছে বলেই সে দাবি করেছে। যদিও পুলিশের সন্দেহ সেও এই চক্রে জড়িত। শাহিদ অবশ্য দাবি করেছেন, এই কারবারের সঙ্গে তিনি জড়িত নন। তবে তাঁর নাম ব্যবহার করে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তবে পুলিশকে সব থেকে বেশি অবাক করে দিয়েছে কলেজ পড়ুয়া অভিষেক। মাত্র ১৯ বছর বয়সেই সে সাইবার ক্রাইমে শুধু হাত পাকিয়েই নিয়েছে তাই নয়, গোটা ঘটনা সে সুচারু ভাবে পরিচালনা করেছে। পুলিশ এখনও পর্যন্ত এদের কাছ থেকে চুরি যাওয়া ১৪ লক্ষ টাকার মধ্যে ৮ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি ৬ লক্ষ টাকা কাকে কবে কখন কোথায় পাঠানো হয়েছে সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-frontend" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-jet-popup-compatibility" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131