Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাস কলকাতায় রাতের আঁধারে মাথায় বন্দুক ঠেকিয়ে লরি নিয়ে চম্পট ৫ দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন ঘটনা তাও খাস কলকাতার(Kolkata) বুকে খুব একটা ঘটে না বললেই চলে‌। একেবারে ফিল্মি কায়দায় ৫ দুষ্কৃতীর একটি দল এক লরিচালককে মারধর করে তাঁর লরিটি নিয়ে পালিয়ে যায়। বুধবার গভীর রাতে মানিকতলার(Maniktala) কাছে কাঁকুড়গাছি মেন রোডে(Kakurgachi Main Road) ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ ঘটনার তদন্তে নামে পুলিশ। আজ দিনভর খোঁজ চালিয়ে গাড়িটির হদিশ‌ মিলেছে। তবে দুষ্কৃতী চালক পলাতক।

আরও পড়ুনঃ গ্রামের রাস্তায় খুন যুবক, নেপথ্যের কারণ ঘিরে ধোঁয়াশা

গাড়ির বর্তমান চালক দেবেন্দ্র চৌবে পুলিশকে জানিয়েছেন, ঘড়িতে তখন রাত ১টা ৫০। মাল ডেলিভারি সেরে লরি নিয়ে মানিকতলা মেন রোড ধরে চালক যাচ্ছিলেন স্ট্র্যান্ড রোডের দিকে। লরিটি কাঁকুড়গাছির কাছাকাছি এলে হঠাৎ তীব্র গতিতে আসা একটি ওয়াগনার গাড়ি লরির সামনে এসে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। বাধ্য হয়ে লরি থামিয়ে নেমে আসেন চালক। এরপরই তাঁর ওপর হামলা চালায় ৫ দুষ্কৃতী। তাঁদেরই মধ্যে একজন লরিটা চালিয়ে নিয়ে ঝড়ের গতিতে উধাও হয়ে যায়। লরির সঙ্গেই চম্পট দেয় সেই ওয়াগনার গাড়িও।

আরও পড়ুনঃ জমা পড়ল পুরনিয়োগ দুর্নীতি মামলার নথি, সিবিআইয়ের নজরে দুই পুরসভা

এরপরই লরিচালক দেবেন্দ্র ফুলবাগান থানার দ্বারস্থ হন। পুলিশকে সব জানানোর পরই অভিযোগ দায়ের করা হয়। তৎক্ষণাৎ তল্লাশি চালিয়ে লরিটির খোঁজ না মিললেও আজ মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকা থেকে লরিটিকে উদ্ধার করা হয়েছে। যদিও ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত করে গিয়ে পুলিশ জানতে পারে, বেশ কয়েকবার মালিকানা হস্তান্তর হয়েছে ওই লরিটির। শেষ মালিকের সঙ্গে বর্তমান মালিক দেবেন্দ্রর টাকাপয়সা সংক্রান্ত কিছু বিরোধ ছিল। সেই কারণেই পুরনো মালিক এহেন ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের তরফ থেকে দেবেন্দ্রর ওপর হামলাকারীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00