Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবুঘাটের শুটআউটের ঘটনায় গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত

বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২টো নাগাদ গুলি চলার ঘটনাটি ঘটে। সেই ঘটনাতেই পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায়(Kolkata) গভীর রাতে শুটআউট(Shootout)। গুলি করা হল এক লরিচালককে(Lorry Driver)। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই ঘটনা ঘটে বাবুঘাটে(Babughat)। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার(Arrest) করেছে ২জনকে। তবে মূল অভিযুক্ত অধরা। বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২টো নাগাদ গুলি চলার ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিংহ। তিনি হাওড়ার বাসিন্দা এবং বালিবাহী লরি চালাতেন বলে জানা গিয়েছে। বালির দরকষাকষি করতে গিয়েই তিনি বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। আর সেই বচসার জেরেই হাতাহাতি এবং গুলি চলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, সাবিরের পরিবারের পাশে অভিষেক, দিলেন ৩ লক্ষের আর্থিক সাহায্য, মিলবে চাকরিও

জানা গিয়েছে, কোহিনুর মার্কেট এলাকায় বালি ভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত পেয়েছিলেন কান্তি। তাঁর মালিকের সঙ্গে লরির জন্য ৩৩ হাজার টাকায় রফা হয়। অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা বললেও লরি পৌঁছলে ২৮ হাজার টাকা দেওয়া হয় কান্তিকে। এর পর কান্তি মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি লরি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তার পরেই বালি ভর্তি লরি নিয়ে বাবুঘাটে ফিরে আসেন কান্তি। অভিযোগ, বালি নিয়ে ফেরার পথে কান্তির লরিকে বাইকে করে পিছু ধাওয়া করে বেশ কিছু যুবক। তাদের সঙ্গে বাবুঘাটে বচসা বাঁধে কান্তির। অন্য লরিচালকেরাও তাতে যোগ দেন।

আরও পড়ুন, সোম থেকে শুরু হচ্ছে বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন

পরিস্থিতি বেগতিক দেখে ওই যুবকেরা গুলি চালাতে শুরু করে। সেই সময়েই গুলিবিদ্ধ হন কান্তি। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকেরা পালিয়ে গেলেও ময়দান থানার পুলিশ রাতেই ওই যুবকদের মধ্যে ২জনকে(2 Youths) গ্রেফতার করে। এরা হল আসিফ আর আরিফ। এদের জেরা করে পুলিশ জানতে পারে যে যুবক গুলি চালিয়েছে তার নাম টিঙ্কু। তাদের সঙ্গে দানিশ বলেও একটি ছেলে ছিল। এই ২জন এখনও অধরা। অস্ত্র আইনে আসিফ আর আরিফের বিরুদ্ধে মামলা রুজু করেছে ময়দান এবং উত্তর বন্দর থানার পুলিশ। কান্তিকে উদ্ধার করে SSKM Hospital-এ ভর্তি করানো হয়। সেখানে কান্তি রয়েছেন Trauma Care Center-এ। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তার মাধ্যমে মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। ধৃতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00