Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামিকাল থেকেই রাজ্যের সরকারি কর্মীদের টানা ১৬ দিন ছুটি

এদিনই রাজ্যের সরকারি কর্মচারীদের শেষ অফিস। কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে টানা লম্বা ছুটি। সেটাও আবার ১৬ দিনের। ভাবা যায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: আহা কী আনন্দ আকাশে বাতাসে। গাছে গাছে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আর হবে নাই বা কেন, মা যে ছেলেমেয়ে নিয়ে মর্ত্যের পথে। পাঁজির হিসাবে আজ মানে শুক্রবার দ্বিতীয়া। আর এদিনই রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) শেষ অফিস। কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে টানা লম্বা ছুটি। সেটাও আবার ১৬ দিনের(16 Consecutive Days of Holiday)। ভাবা যায়! এর পরেও বাবুদের মন ধরে না, চাই কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা(Dearness Allowance)। তবে সেই দাবির মাঝেও ১৬ দিনের টানা লম্বা ছুটি পেয়ে কিন্তু মনে মনে বেশ খুশি অফিসের বাবুরা। যতই হোক ছুটি বলে কথা। আগে আগে মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুরগুলো দেখে নিয়েই সপরিবারে বাইরে ঘুরতে যাওয়ার ছাড়পত্র। কেউ যাবেন পাহাড়ে, কেউ যাবেন সাগরে, কেউ যাবেন জঙ্গলে তো কেউ যাবেন মরুভূমিতে। যার যেমন পছন্দ। তারপর সেই ২১ তারিখ থেকে আবারও অফিসে হাজিরা।

আরও পড়ুন, ভয়াল ভাঙনের কোপে সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম, তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি

তা কীভাবে টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা? চলুন হিসাব দেখা যাক। আগামিকাল শনিবার ও তারপরের দিন রবিবার। এমনিতেই রাজ্য সরকারের সব অফিসে ছুটি থাকে। সোমবার থেকে কার্যত শুরু হচ্ছে পুজোর(Durga Puja) ছুটি যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। তারপর ১৪ ও ১৫ তারিখ পুজোর বাড়তি ছুটি। ১৬, ১৭, ১৮ টানা ৩ দিন লক্ষ্মীপুজোর ছুটি। তারপর ১৯ আর ২০ তারিখ ফের শনিবার আর রবিবার। তাই আগামিকাল অর্থাৎ ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রের কর্মচারীরা কিন্তু এই লম্বা ছুটি পাচ্ছেন না। তাঁরা বাংলার সরকারি কর্মচারীদের থেকে বেশি মহার্ঘ্য ভাতা পেতেই পারেন। কিন্তু ছুটি বেশি পাচ্ছেন তো এ রাজ্যের সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন, পঙ্কজকে তিরস্কার করে ফেরালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

এই বছর ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিনই মহালয়া পড়েছিল। ফলে একটি ছুটি নষ্ট হয় রাজ্যের সরকারি কর্মীদের। কিন্তু টানা ১৬ দিনের ছুটি তাঁদের সেই ছুটি নষ্টের ক্ষতে প্রলেপ দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই খুশি সরকারি বাবুরা। পুজোর সময় এই টানা ছুটিতে ঘুরতে যান অনেকেই। ফলে তাঁদের আলাদা করে ছুটি নিতে হচ্ছে না। পুজোর সময় টানা ছুটিতে পরিবার নিয়ে দূরে ঘুরে আসতে পারবেন তাঁরা। তবে পুলিশ-সহ একাধিক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরের বহু কর্তা-কর্মীর কিন্তু পুজোয় ছুটি পাচ্ছেন না। বলে রাখা ভাল, মাসের একদম শেষ তারিখ অর্থাৎ ৩১ অক্টোবর কালীপুজো। সেদিনও ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00