Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার, ‘আক্রমণাত্মক অস্ত্র’ বিক্রি করা যাবে সৌদিকে

সৌদি আরবের ওপর থেকে একটি বড়সড় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল মার্কিন প্রশাসন। এবার থেকে আক্রমণাত্মক অস্ত্র বিক্রি করা যাবে সৌদি আরবকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব দ্রুত সমীকরণ বদলাচ্ছে মধ্য প্রাচ্যের(Middle East)। ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে ক্রমশ জড়িয়ে পড়ছে মধ্যে প্রাচ্যের দেশগুলি। জড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রও(USA)। তার নিদর্শন এল সামনে। মধ্য প্রাচ্যে আমেরিকার এক নম্বর শত্রু রাষ্ট্র ইরান। আবার ইরানের চূড়ান্ত বিরোধী মার্কিন মিত্র সৌদি আরব(Saudi Arabia)। এবার সেই সৌদি আরবের ওপর থেকে একটি বড়সড় নিষেধাজ্ঞা প্রত্যাহার(Ban Withdrawn) করে নিল মার্কিন প্রশাসন। এবার থেকে শুধুমাত্র আত্মরক্ষায় ব্যবহৃত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নয়, আক্রমণাত্মক অস্ত্র বিক্রি করা যাবে(Attacking Weapons can be Sold) সৌদি আরবকে। এই ছাড়পত্র দিয়ে দিল মার্কিন প্রশাসন। শীঘ্রই এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে শনিবার আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে। অনেকেরই অনুমান, ইরানকে শায়েস্তা করতেই সৌদিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে আমেরিকা। সেই সূত্রেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তারা।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে গ্রেফতার ১, রাতভর থানায় জিজ্ঞাসাবাদ ২ ইন্টার্নকে

সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়ার খুনের পরে ইজরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার হুমকি দিয়েছে ইরান। ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৫ সালে ইয়েমেন সরকারকে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহী বাহিনীর হামলা থেকে রক্ষা করতে সৌদি আরবের সেনা আমেরিকার দেওয়া ‘আক্রমণাত্মক অস্ত্র’ ব্যবহার করেছিল বলে অভিযোগ। তার ফলে শিয়া জনগোষ্ঠীর কয়েক হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। এর পরেই সৌদির বিরুদ্ধে ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল বাইডেন সরকার। সেই বাইডেন সরকারই এখন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, ২০২২ সালে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি সইয়ের পরে ইয়েমেনের মাটিতে আর কোনও হামলা চালায়নি সৌদি। তারই প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত।

আরও পড়ুন, আলবিদা কমরেড, ভালো থাকুন লোকচক্ষুর অন্তরালে, মানুষের হৃদমাঝারে

আপাতদৃষ্টিতে কয়েকটি ব্যতিক্রম ছাড়া পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে চলে আমেরিকা। সেখানকার তেলের খনিগুলিতে আমেরিকার ‘আধিপত্য’ও কারও অজানা নয়। কিন্তু সম্প্রতি পশ্চিম এশিয়া কূটনৈতিক তৎপরতা শুরু করেছে চিন। যা নিয়ে আমেরিকার ওপর চাপ বেড়েছে। আবার ইরানকেও চাপে রাখতে চাইছে আমেরিকা। সেই হিসাবে চিন ও ইরান দুইজনকেই কিছুটা চাপে রাখতে সৌদিকে বাড়তি গুরুত্ব দিল ওয়াশিংটন। আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সংশোধিত অস্ত্র হস্তান্তর নীতি অনুসরণ করে ধাপে ধাপে সৌদির কাছে ওই ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00