Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিকা নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন বিদেশ সচিব

বিদেশ সচিব হোম আইসোলেশনে রয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত মার্কিন বিদেশ সচিব অ্যান্তনি ব্লিনকেন। তাঁর দফতর থেকে এই খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিদেশ সচিব করোনার টিকা নিয়েছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় মার্কিন বিদেশ সচিবের দুবার পরীক্ষা করা হয়েছিল। প্রথমবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মার্কিন বিদেশ সচিব হোম আইসোলেশনে রয়েছেন। মার্কিন বিদেশ সচিব নিজেও টুইট করে জানিয়েছেন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর।

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, মার্কিন বিদেশ সচিব আপাতত নিভৃতবাসে রয়েছে। বাড়ি থেকেই সরকারি কাজকর্ম করবেন। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মার্কিন বিদেশ সচিবের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাদের করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াইট হাউজে এর আগেও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসে আক্রান্ত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, করোনায় আক্রান্ত হন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সাকি। প্রেস সেক্রেটারির বেলজিয়াম যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা ছিল পোল্যান্ড। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তাঁর সফর বাতিল করে দেন। অন্যান্য দেশের পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক করোনার প্রথম দুটি টিকা পেয়েছেন। সফল টিকাকরণ কর্মসূচির জন্য মার্কিন বিদেশ সচিব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন গর্ভপাতের অধিকার ফিরে পেতে আন্দোলনে নামার পরামর্শ বাইডেনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00