Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনের ক্রেমিন্না শহরের দখল নিল রাশিয়া

ক্রেমিন্না দখল নেওয়ার পরে রুশ সেনাবাহিনী জাপোরিজজিয়া শহর দখলের উদ্দেশে আক্রমণ শানাতে পারে এমন আশঙ্কায় ইউক্রেনীয় সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধীরে-ধীরে সব প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হচ্ছে। মারিউপোলের পরে ইউক্রেনের আরও এক শহরের দখল নিল রুশ বাহিনী। লুহানস্কের ক্রেমিন্না শহর ইউক্রেনের হাত থেকে রাশিয়ার সেনাবাহিনী ছিনিয়ে নিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও কীভাবে কেমিন্নার দখল নিল রুশ বাহিনী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের অন্যতম মদতদাতা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মারিউপোল শহরের পরে এবার ১৮ হাজার জনসংখ্যার শহর ক্রেমিন্নার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। লুহানস্ক ও ডনবাসে থাকা ইউক্রেনের শক্ত ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে গত কয়েকদিন ধরেই লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তার কারণ লুহানস্ক ও ডনবাস প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারলে ক্রিমিয়ার সঙ্গে সরাসির সংযোগ স্থাপন করা যাবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, ডনবাস অঞ্চলে বিদেশি অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা ইউক্রেন রেলওয়ের ছয়টি ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

ক্রেমিন্না দখল নেওয়ার পরে রুশ সেনাবাহিনী জাপোরিজজিয়া শহর দখলের উদ্দেশে আক্রমণ শানাতে পারে এমন আশঙ্কায় ইউক্রেনীয় সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুমাস ধরে রাশিয়ার সামরিক অভিযানের জেরে ইউক্রেনের একের পর এক শহর যেমন ধ্বংসনগরীতে পরিণত হয়েছে, তেমনই হাজার-হাজার বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভিন দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লক্ষের বেশি ইউক্রেনীয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00