Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তুরস্কে ধ্বংসস্তুপে ছোট ভাইকে জড়িয়ে সাত বছরের বোন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক ছবি। সেই ছবি দেখে বিশ্ববাসী বাক্যহারা। সেই ছবির মাঝে আরও একটি ছবি ভাইরাল, যে ছবি বার্তা দেয় বেঁচে থাকার। বার্তা দেয় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়েকে। তাঁর পাশে শুয়ে ভাই। ভাইকে জড়িয়ে ধরে রয়েছে। দুইজনেই বেঁচে। ধ্বংসস্তুপের নীচে পড়ে টানা ১৭ ঘণ্টা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করেছে জাতিসঙ্ঘে তুরস্কের প্রতিনিধি মহম্মদ সাফা। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে সে লিখেছে – সাত বছরের শিশুকন্যা বেঁচে। বেঁচে তাঁর ভাইও। গত ১৭ ঘণ্টা ধরে সে এভাবেই ভাইকে জড়িয়ে।

সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই নেটিজেনরা সাত বছরের শিশুকন্যা ও তাঁর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেছেন। উদ্ধারকারী দলের কাছে তাদের আর্জি, তারা যেন দ্রুত শিশুকন্যা এবং তাঁর ভাইকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন মহিলারাই আমাদের আশ্রয়স্থল। প্রকৃতি এদের তৈরি করেছে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের মধ্যে তৈরি হয় অপরকে রক্ষা করার প্রবণতা। এটা ওদের সহজাত প্রবৃত্তি। এই ছবি সেই সহজাত প্রবৃত্তির কথাই বলছে। দিদি হিসেবে যে কর্তব্য পালনের কথা, ধ্বংসস্তুপের নীচে থাকা বাচ্চা মেয়েটিও সেই দিদির ভূমিকা পালন করছে।  ভয়াবহ পরিস্থিতিতে একটা ছবি  বেঁচে থাকার সাহস জোগায়।

আরও পডু়ন ‘… ধীরে ধীরে বীতশোক হয়’, মৃত মেয়ের হাত ধরে বাবা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00