Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকায় ফের বন্দুকবাজি, ১৯ শিশু-সহ হত ২১

আহত বেশ কয়েকজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাজা রক্তে ভিজল আমেরিকার মাটি।

প্রাথমিক স্কুলে ঢুকে এক বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ২১জন। তাদের মধ্যে ১৯ জনই পড়ুয়া! পুলিশের গুলিতে মারা গিয়েছে বন্দুকবাজ কিশোরটিও।প্রদেশের গভর্নর গ্রেগ অ্যাবট টুইট করে এই খবর জানিয়ে বলেছেন, রব এলিমেন্টারি স্কুলে আচমকাই এক বন্দুকবাজ ঢুকে গুলি চালাতে শুরু করে। স্থানীয় সময় দুপুর নাগাদ ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এপির দাবি, গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে অন্যতম ভয়ংকর হামলা এটি। আর টেক্সাসের কোনও স্কুলে হওয়া হামলার ক্ষেত্রে এটিই ভয়ংকরতম।নিহত বন্দুকবাজের নাম সালভাদর রামোস। সে হ্যান্ডগান ও রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। পরে দুই পুলিশ অফিসারের সঙ্গে গুলির লড়াইয়ে সে মারা যায়। হামলায় বহু পড়ুয়া আহত হয়েছে বলেও জানা গিয়েছে। উভালডে মেমোরিয়াল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসাধীনদের মধ্যে কার আঘাত কতটা গুরুতর সেসম্পর্কে কোনও বিশদ বিবরণ হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি।

পাঁচদিনের দক্ষিণ কোরিয়া ও জাপান সফর সেরে মঙ্গলবারই দেশে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পরে তিনি জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দেন ২৮ মে সূর্যাস্ত পর্যন্ত দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। দেশে আগ্নেয়াস্ত্র রাখার নিয়মে আরও কড়াকড়ি করা হবে বলেও জানিয়েছেন তিনি।এই হামলার কয়েকদিন আগে টেক্সাসেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00