Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তালিবান সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে কাবুলে মহিলাদের বিক্ষোভ

হতাহতের খবর নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবান (Taliban) সরকারের বর্ষপূর্তির আগের দিন বিক্ষোভে তেতে উঠল কাবুল। রুটি-চাকরি আর স্বাধীনতার দাবিতে মহিলারা (women) শনিবার পথে নামেন। বিক্ষোভ থামাতে তালিবান সরকারের নিরাপত্তারক্ষীরা শূন্য গুলি চালায়। মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন। আশ্রয় নেন কোনও দোকানে। অনেকে কারও বাড়িতে ঢুকে পড়েন। ঘটনাস্থলে থাকা এএফএপির প্রতিবেদক জানিয়েছেন, কয়েকজন মহিলাকে বের করে এনে রাস্তায় ফেলে বেধড়ক মারে তালিবান নিরাপত্তারক্ষীরা।

বিক্ষোভরত এক মহিলার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ১৫ অগাস্ট (August 15 is a black day) আফগানিস্তানের কালো দিন। এক মহিলা বিক্ষোভকারীকে চিৎকার করে বলতে শোনা যায়– বিচার চাই বিচার। তালিবান সরকারের লাগাতার অবহেলায় (ignorance) আমরা বিরক্ত। আমরা এই শাসনের অবসান চাই। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আচমকাই তালিবান সরকারের এক নিরাপত্তারক্ষী শূন্যে কয়েকরাউন্ড গুলি (fire) চালায়। মুহূর্তের মধ্যে মিছিলে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

আগামী ১৫ অগাস্ট (August 15) তালিবান সরকারের এক বছর পূর্ণ হবে। গত বছর ওই দিন তালিবান রে রে করে কাবুলে ঢুকে পড়ে। বিশ্ব সাক্ষী ছিল সেই পালাবদলের। ক্ষমতায় আসীন হওয়ার পর তালিবান সরকার একাধিক নিষেধাজ্ঞা জারি করে। সেই সংখ্যাগরিষ্ঠ নিষেধের টার্গেট আফগানি মহিলারা। কলেজ বিশ্ববিদ্যালয়ে (college-University) পঠন-পাঠনের ক্ষেত্রেও মহিলাদের বিধিনিষেধের ঘেরাটোপে ফেলে দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটে তাদের চলাফেরার ক্ষেত্রেও তালিবান সরকার কড়া বিধিনিষেধ আরোপ করে। আফগান মহিলারা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00