Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine: ১৯৪৫-য়ের পর বড় যুদ্ধের পরিকল্পনা নিয়েছে রাশিয়া, দাবি বরিসের

বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৪৫-য়ের পর বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। কীসের ভিত্তিতে তিনি এই কথা বলছেন, প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জনসন বলেন, গোয়েন্দাদের তথ্য তেমনই। তিনি আরও বলেন, রাশিয়ার  নজরে ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিন্তু যুদ্ধ বাধিয়ে লাভের বদলে উভয়পক্ষের ক্ষতি হবে বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী বর্তমানে মিউনিখে। 

অন্যদিকে, আমেরিকার দাবি, ইউক্রেনের ওপর হামলা চালাতে রীতিমতো প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। সীমান্তে রয়েছেন দেড় লক্ষের বেশি সেনা। পেন্টাগনের হিসেব মতো, সীমান্তে রাশিয়া ১৬৯, ০০০ থেকে ১৯০, ০০০ সেনা মোতায়েন করেছে।

প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন দখলের চেষ্টা করলে সে দেশের বিরুদ্ধে জারি করা হবে একাধিক নিষেধ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির বিষয়টিও তিনি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।

বিবিসির তরফ থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রশ্ন করা হয়, রুশ আগ্রাসনের ব্যাপারে তিনি কতটা নিশ্চিত। জবাবে তিনি বলেন, নিশ্চিত একশোভাগ। সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘যে সব তথ্য প্রমাণ প্রতিনিয়ত উঠে আসছে, তাতে স্পষ্ট যে রাশিয়া ইউক্রেন দখলে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ’ এই প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্য তুলে ধরেন। প্রেসিডেন্ট বাইডেনের বয়ান অনুযায়ী, রুশ সেনা ইউক্রেন ঢুকবে ডোনবাস হয়ে। ইতোমধ্যে রাশিয়া এবং ইউক্রেন তাদের সীমান্ত থেকে লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে।

আরও পড়ুন হামলা চালালে চরম মূল্য চোকাতে হবে’, রাশিয়াকে হুমকি কমলার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00