Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ইঞ্চিও জমি ছাড়ছি না, রাশিয়াকে ইউক্রেন

জাতির উদ্দেশ্যে ভাষণ প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিনা রণে নাহি দিব সূচাগ্র মেদিনী।

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিরিখে সে দেশকে এই বার্তাই দিল কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন, রাশিয়া শান্তি প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। পাশাপাশি ইউক্রেনের মিত্রশক্তিকে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জির পাশাপাশি কিয়েভকে সাহায্যের অনুরোধ করেছেন। সেই সঙ্গে রাশিয়াকে সঙ্গে নিয়ে জার্মানি ও ফ্রান্সকে জরুরি বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনে সেনাবাহিনীকে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তাঁর এই ঘোষণায় আন্তর্জাতিকমহল রীতিমতো ক্ষুব্ধ। আমেরিকা ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে কড়া বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হাঁটতে চলেছে জার্মানি ও ফ্রান্স।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি-সহ একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই আগ্রাসনের খবর দিতে গিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন সে দেশে সরকার বিরোধী আন্দোলনের শীর্ষনেতাদের সঙ্গে একটি সমঝোতাপত্রে সই করেন।

পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা রয়েছে বিবেচনা করেই তাদের সঙ্গে চুক্তি সই করেছেন। আন্তর্জাতিক রাজনৈতিকমহলের একাংশের মতে, কিয়েভ দখল প্রক্রিয়া চলাকালীন সরকার-বিরোধী বিক্ষোভ যাতে মাথাচাড়া দিতে না পারে, সে কারণে এই চুক্তি সই। আরও যেটা বেশি করে উল্লেখ করতে হয়, তা হল রুশ সেনা গতকাল সীমান্ত পেরিয়ে সে দেশে ইউক্রেনে ঢোকার চেষ্টা করায় তাদের গুলি করে মারে। তবে রুশ সেনার দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন সরকার। 

আরও পড়ুন শর্তে বাইডেনের সঙ্গে বৈঠকে রাজি পুতিন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00