Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যাক্রোঁর জয়ের পরেই বিক্ষোভ প্যারিসে, বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস

বিক্ষোভকারীদের হঠাতে আসরে নামতে হয় দাঙ্গা পুলিশকে

Share:

আতর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়ে দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আর ভোটের ফলাফল প্রকাশের পরেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ফ্রান্সের রাজধানী প্যারিস। বিক্ষোভকারীদের হঠাতে আসরে নামতে হয় দাঙ্গা পুলিশকে। এমনকী কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয়। যদিও কাউকে গ্রেফতার করা হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পরেই প্যারিসের প্রাণকেন্দ্র শ্যাতলেটে আচমকাই বিক্ষোভ দেখাতে সুরু করেন কয়েকশো তরুণ। অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করা হয়। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের বাগে আনা যায়নি। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। কী কারণে বিক্ষোভ তা জানা যায়নি।’

উল্লেখ্য, রবিবার দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অতি ডানপন্থী ও অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত মেরিন লা পেনকে হারিয়ে জয়ী হন ইমান্যুয়েল ম্যাক্রোঁ। যদিও এদিনের ভোটে অধিকাংশ তরুণ ও যুব প্রজন্মের ভোটার ছিলেন গরহাজির। ১৯৬৯ সালের পরে এই প্রথম ভোটের হার ছিল কম। ফলে ম্যাক্রোঁর জয়ের ব্যবধানও কমেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রেসিডেন্ট পদে লড়াই চালানো দুই প্রার্থী ইমান্যুয়েল ম্যাক্রোঁ এবং মেরিন লা পেন- কেউই তরুণ ও যুব ভোটারদের কাছে পছন্দের প্রার্থী ছিলেন না। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের উৎসাহও ছিল না।

আরও পড়ুন ইতিহাস গড়ে দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00