Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদি আরব গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজকে শুনতে হল ‘চোর, ধান্দাবাজ’,

ভ্যাবাচ্যাকা খেয়ে যান প্রধানমন্ত্রী শেহবাজ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এরকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে টের পেলে সৌদি আরব বোধহয় যেতেন না পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মদিনার একটি মসজিদে ঢোকার সময় সেখানে থাকা কয়েকজন জনতা বলতে শুরু করে ‘চোর চোর’।কাউকে আবার বলতে শোনা গেল, ‘ওই দেখ, একটা ধান্দাজ প্রধানমন্ত্রী পবিত্র মসজিদে ঢুকছে।’ অনেকে আবার সেই অভাবনীয় দৃশ্য মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যান প্রধানমন্ত্রী শেহবাজ।

প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম বিদেশ শফরে গেলেন শাহবাজ। সফর তিনদিনের। সঙ্গে গিয়েছেন, তাঁর তথ্যমন্ত্রী মরিয়াম ঔরঙ্গজেব, পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার শাহজাইন বুগতি। মরিয়াম ঔরঙ্গজেব অবশ্য এই ঘটনায় ইমরানের হাত দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত সংবামাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘এটা অত্যন্ত পবিত্র জায়গায়। ওনার নাম উচ্চারণ করতে চাই না। পাকিস্তানকে একা উনি শেষ করে দিয়েছেন।’

এক টুইটার ইউজার লিখেছেন, ‘বাঃ দারুণ দারুণ। এক দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ প্রধানমন্ত্রীকে সৌদি আরব কত সুন্দরভাবে অভ্যর্থনা দিচ্ছে। দেখেও ভালো লাগে।’

উল্লেখ করা যেতে পারে সৌদি যুবরাজ ওয়ালি আহাদ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে তিনদিনের সফরে সে দেশে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরব রওনা হওয়ার আগে তিনি নিজে তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আজ আমি সৌদি আরব যাচ্ছি। উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য নয়েই এই সফর।’

আরও পড়ুন পাকিস্তানের পরবর্তী বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, শপথ দু-একদিনের মধ্যে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00