Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Miss Universe: কালীর বেশে নেপালের সুপার মডেল

লুইসিয়ানার নিউ অরলিয়নে বসেছিল সেরা কস্টিউম প্রতিযোগিতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসরে কালীর বেশে সকলকে চমকে দিলেন মিস ইউনিভার্স নেপাল সোফিয়া ভুজেল। লুইসিয়ানার নিউ অরলিয়নে বসেছিল সেরা কস্টিউম প্রতিযোগিতা। সোফিয়ার পরনে ছিল টকটকে লাল রঙের শাড়ি। কপালে রঙ তুলির সাহায্যে তৈরি করা হয় তৃতীয় নয়ন। মাথায়  সোনার টিকলি। নথ। দুই কানে ভারী সোনার দুল। মুণ্ড মালার জায়গায় গলায় সোনার লম্বা গহনা। দামি কোমরবন্ধনী। আর হাতে অবশ্যই চকচকে ত্রিশূল। মঞ্চে প্রবেশ করেন জিভ বের করে। দেখে মনে হবে যে সাক্ষাৎ কালী।

সোফিয়া ভুজেল অনেকেরই নজর কেড়েছেন। তাঁর এই পোশাক পরিকল্পনা প্রেরণা সাহার। আর পোশাক দিয়ে সাহায্য করেছে সুষমা সিং। সুষমা সিংয়ের রয়েছে নিজস্ব একটি বুটিক। গহনা দিয়ে সাহায্য করেছে রুকু। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই ছবি পোস্ট হওয়ার পর দেখেছেন আড়াই হাজারের বেশি। সকলেই  প্রশংসায় পঞ্চমুখ।

নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন, কালীর বেশ মিস ইউনিভার্স নেপালকে দেখে ভালই লাগছে। কালী শক্তির প্রতীক। আমাদের সকলের শক্তির উৎস কালী। যেটা দেখে ভালোলাগছে, তা হল এই ধরনের পোশাক পরে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়, সেটা দেখিয়ে দিলেন সোফিয়া ভুজেল। চেহারার সঙ্গে ওর পোশাক বেশ মানিয়ে গিয়েছে। 

ভুজেলের প্রশংসায় পঞ্চমুখ আরও এক নেট পাড়ার বাসিন্দা। লিখেছেন,  হিন্দু রাষ্ট্র নেপালের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে কালী বেশে সাজিয়ে তোলা প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন কর ফাঁকির অভিযোগে বম্বে হাইকোর্টে দ্বারস্থ অনুষ্কা শর্মা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00