Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ানমারে গণতন্ত্রপন্থী দুই নেতাকে মৃত্যুদণ্ড দিল সামরিক আদালত

গত নভেম্বরে ইয়াঙ্গুনের একটি ফ্ল্যাট থেকে এনএলডি নেতা ও জনপ্রিয় হিপহপ সঙ্গীতশিল্পী ফিও জয়র থাউকে গ্রেফতার করা হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাজপথে নেমে আন্দোলন করার অপরাধে দেশের দুই গণতন্ত্রপন্থী নেতাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল মায়ানমারের সামরিক আদালত। সাজাপ্রাপ্ত দুই নেতা হলেন প্রাক্তন সংসদ সদস্য ফিও জয়র থাউ এবং কিয়াউ মিন ইউ। তার মধ্যে ফিও জয়ের থাউ দেশের প্রাক্তন প্রধান আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফের ডেমোক্রেসির সঙ্গে যুক্ত।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত বছরের ১ ফেব্রুয়ারি আউং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বরখাস্ত করে মায়ানমারের ক্ষমতা দখল করে সামরিক শাসকরা। গৃহবন্দি করা হয় আউং সান সু চি’কে। শুধু তাই প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার অধিকাং সদস্যকে গ্রেফতার করা হয়। দেশে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গণতন্ত্রকামী সাধারণ মানুষ। বিক্ষোভ আন্দোলন দমাতে কঠোর রাস্তায় হাঁটে মায়ানমারের সামরিক শাসকরা। গত নভেম্বরে ইয়াঙ্গুনের একটি ফ্ল্যাট থেকে দুটি পিস্তল, একটি বন্দুক এবং বেশকিছু গুলিসহ এনএলডি নেতা ও জনপ্রিয় হিপহপ সঙ্গীতশিল্পী ফিও জয়র থাউকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে সুচির দল এনএলডির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি গ্রেফতার করা হয় মায়ানমারের সাধারণ মানুষের কাছে ‘জিম্মি’ হিসেবে পরিচিত কিয়াউ মিন ইউকে। দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সামরিক আদালতে দুই গণতন্ত্রপন্থী নেতার বিচার শুরু হয়।’

মায়ানমারের সামরিক জুন্টা সরকারের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সন্ত্রাসবিরোধী আইনে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ সম্প্রতি আউং সান সু চিকেও ছয় বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00