Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিখারি বলে কটাক্ষ রাশিয়ার

রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভবিষ্যতেও পশ্চিমের কাছে অস্ত্র ও অর্থ ভিক্ষা চালিয়ে যাবেন।'

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমিরকে ভিখারি বলে কটাক্ষ করলেন রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রাম চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘যুদ্ধ থামানোর কোনও সদিচ্ছা নেই ইউক্রেনের প্রেসিডেন্টের। তাঁর একটাই উদ্দেশ্য, তাহল পশ্চিমী দেশগুলির কাছ থেকে ভিখারির মতো হাত পেতে অস্ত্র ও অর্থ নেওয়া। ভবিষ্যতেও পশ্চিমীদের কাছ থেকে অস্ত্র ও অর্থ ভিক্ষা করতে থাকবেন।’

রুশ হামলার পরেই আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলির কাছে অর্থ এবং অস্ত্র সাহায্য পাঠানোর জন্য লাগাতার আর্তি জানিয়ে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। তাঁর সেই আর্তিতে সাড়া দিয়ে পশ্চিমী দেশগুলির পক্ষ থেকে অস্ত্র ও অর্থ সাহায্য পাঠানো শুরু হয়েছে। মস্কোর পক্ষ থেকে ইতিমধ্যেই আমেরিকা ও ন্যাটো জোটভুক্ত দেশগুলিকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য না করার আর্জি জানানো হয়েছে। রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘ইউক্রেনকে যদি অস্ত্র সাহায্য বন্ধ না করে ন্যাটো জোটভুক্ত দেশ, তাহলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’

দেশের বিদেশ মন্ত্রীর সুরে সুর মিলিয়ে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভবিষ্যতেও পশ্চিমের কাছে অস্ত্র ও অর্থ ভিক্ষা চালিয়ে যাবেন। আসলে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন, তিনি ইউরোপকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। আসলে মোটেও তা নয়। ভিক্ষা চেয়ে নিজেকে ভিখারি প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই করতে পারবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00