Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও পুরোপুরি মেটেনি। তার মধ্যে শনিবার বিকেলে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ নিগদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও’তে দেখা গিয়েছে, ভূমিকম্পের পরেই প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।  

ধ্বংসাবশেষ সরানোর পরে ইতিমধ্যেই পুনর্বাসনের কাজ শুরু করে দিয়েছে তুরস্ক সরকার। প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের প্রত্যেকেই পুনর্বাসনের আওতায় আনা হবে। তবে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পরে যেভাবে একের পর এক আফটার শক হয়ে চলেছে তাতে প্রমাদ গুনছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত তুরস্কের দক্ষিণপূর্ব এবং সিরিয়ার উত্তরাঞ্চলে নয় হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00