Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের হামলা হলে দেখে নেব: পাকিস্তানকে হুমকি তালিবান সরকারের

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা এই নিয়ে টুইটও করেছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আকাশপথে পাকিস্তানের হামলা নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তানের তালিবান সরকার। কাটাকাটা কথায় ইসলামাবাদকে তারা জানিয়ে দিল, দ্বিতীয়বার একই ভুল হলে তাঁর পরিণতি মারাত্মক হবে।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে টুইটও করেছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার কড়া ভাষায় নিন্দা করা হচ্ছে। তারা যেন কোনওভাবেই আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা না করে। আগামীদিনে বিনা প্ররোচনায় ক্ষেপণাস্ত্র হামলা হলে পাকিস্তানকে তাঁর মাশুল গুনতে হবে।’

হুমকি বার্তা দেওয়ার পাশাপাশি তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করে আলাপ আলোচনার মধ্যে দিয়েই সব সমস্যার সমাধান সম্ভব। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকস্তরে যে সব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেই সব বিষয়ে আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নেওয়া যেতে পারে।

উল্লেখ করা যেতে পারে, গত ১৬ এপ্রিল পাকিস্তান খোস্ত এবং কুনার প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় প্রাণ হারান ৪০ জন। মৃতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। জাতিসঙ্ঘে নিযুক্ত সে দেশের দূত জানিয়েছেন, পাকিস্তান জোর করে আফগানিস্তানের মাটি দখল করার চেষ্টা করছে। লঙ্ঘন করেছে আন্তর্জাতিক আইন। এই বিষয়ে জাতিসঙ্ঘে যে সনদ গৃহীত হয়েছে, পাকিস্তান তাও লঙ্ঘন করেছে। ইসলামাবাদ চাইছে, আফগানিস্তানকে নতুন করে অশান্ত করতে।

হামলার নিন্দা করতে শোনা যায় সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইকেও। তিনি বলেন, এই হামলা মানবতা-বিরোধী।

আরও পড়ুন ‘খুনে অভিযুক্ত’ শাহবাজের হাত ধরেই পাকিস্তানে ফিরল পরিবারতন্ত্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00