Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানিস্তানে হদিশ নেই প্রতিবাদী মহিলাদের

খুন করে গুম করে দেওয়া হয়েছে লাশ, বলছে বিবিসির তদন্ত রিপোর্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  অধিকারের দাবিতে সরব শতাধিক আফগান মহিলার খোঁজ মিলছে না। খবর বিবিসির। তাদের তরফ থেকে এই ব্যাপারে তালিবান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তালিবানের তরফ থেকে বলা হয়েছে, কোনো মহিলাকে তারা কব্জা করে রাখেনি। প্রশ্ন উঠছে, তারা কোথায়?  বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, নিখোঁজ মহিলাদের বিষয়ে তারা তদন্ত করে। তদন্ত রিপোর্ট বলছে, প্রতিবাদী মহিলাদের কন্ঠস্বর স্তব্ধ করতে তাদের খুন করে গুম করে দেওয়া হয়েছে লাশ। আরও চাঞ্চল্যকর তথ্যহল, যে সব সাংবাদিক তালিবান শাসনের বিরুদ্ধে কলম তুলেছিল,  সোচ্চার হয়েছিল, তাদের খুন করে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিকমহলের মতে, এরকমটা হওয়ার কথাই ছিল।

তালিবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর নানা প্রতিশ্রুতি দিয়েছিল। আশ্বাস দিয়েছিল নারীশিক্ষা প্রসারের ব্যাপারেও। কিন্তু তাদের সেই আশ্বাস যে শুধুমাত্র মুখের কথা সেটা বিবিসির এই প্রতিবেদন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তালিবানের তরফ থেকে আন্তর্জাতিকমহলের কাছে তাদের সরকারকে স্বীকৃতির দেওয়ার অনুরোধ করা হয়। পাশাপাশি চাওয়া হয় আর্থিক সাহায্য। দুটোর একটাও তারা পায়নি। স্বাভাবিকভাবেই তালিবান সরকার বেশ মুশকিলে পড়েছে।

তালিবান সরকারের পাশে দাঁড়িয়েছে একমাত্র পাকিস্তান। সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সম্প্রতি আফগানিস্তান সফরে যান। বৈঠক করে সে দেশে শীর্ষকর্তাদের সঙ্গে। আফগানিস্তান সফরে গিয়েছিলেন পাকগুপ্তচর সংস্থার শীর্ষকর্তা। সম্প্রতি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আফগানিস্তানকে সেই আলোচনাচক্রে আমন্ত্রণ করা হয়েছিল। বলা হয়েছিল ঘানি সরকারের বিদেশমন্ত্রীকে তারা সে দেশের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেবে। প্রস্তাবে সাড়া দিতে অস্বীকার করে তালিবান সরকার।

আরও পড়ুন অর্থ রোজগার করতে আফগানিস্তানে বিক্রি হচ্ছে সন্তান, শরীরের অঙ্গ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00