Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেন থেকে কোহিনূর ফেরতের উপায় জানালেন হর্ষ গোয়েঙ্কা

পোস্ট পড়ে মজেছে নেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ঋষি সুনক। আজ বুধবার তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। সেই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। সুনক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরতে শুরু করেছে – ভারত ব্রিটেনের কাছে কোহিনূর ফেরতের দাবি জানালে সেই দাবি ব্রিটেন মেনে নেবে। সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা জানালেন কীভাবে ওই মূল্যবান রত্ন ভারতে ফিরে পাবে।পদ্ধতি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শিল্পপতি বলেছেন, ঋষি সুনকের শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে। ভারতে আসার জন্য তাঁকে আমন্ত্রণ করা হোক। আর ভারতে এলেই তিনি বেঙ্গালুরু যাবেন। আর বেঙ্গালুরুর যানজটের খ্যাতি বিশ্বজোড়া। গাড়িতে করে সুনক শ্বশুরবাড়ি যাওয়ার সময় নির্ঘাত জ্যামে ফাঁসবেন। এই মওকায় সুনককে অপহরণ করে আটকে রাখো। লন্ডনে পাঠিয়ে দেওয়া হোক আশীষ নেহরাকে। ওর মুখের সঙ্গে আশীষ নেহরার মুখের মিল রয়েছে। ফলে, আশীষ নেহরা প্রধানমন্ত্রী হলে কেউ সন্দেহ করবে না। নেহরার প্রথম কাজ হবে কোহিনূর নিয়ে একটি বিল পার্লামেন্টে পেশ করা। আর দলে সুনকের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তাই, আশীষকে সুনক মনে করে পেশ করা বিলে সকলেই সমর্থন জানাবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সেই পোস্ট পড়ার পর অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। একজন নেটনাগরিক লিখেছেন সুনককে অপহরণ করার দরকারই হবে না। বেঙ্গালুরুর জ্যাম কেমন, তা সেই জানে যে এই জ্যামে ফেঁসেছে। জানে দুনিয়া। সুনক জ্যামে ফেঁসে গিয়েছে, এই খবর পাওয়া মাত্র আশীষ নেহরাকে ব্রিটেনে পাঠিয়ে দিতে হবে। কোহিনূর ফেরাতে যা যা করণীয় সেটা করে কোহিনূর নিয়ে দেশে ফিরবেন আশীষ। দেখা যাবে সুনক তখনও জ্যামে আটকে রয়েছেন।

আরও পড়ুন জালিয়ানওয়ালাবাগ: ক্ষমা চায়নি ব্রিটেন, রানির মৃত্যুতে পতাকা অর্ধনমতি রাখায় প্রশ্ন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00