Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকার নাইটক্লাবে বন্দুকবাজি, হত পাঁচ

ঘটনায় আহত ১৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেরে আমেরিকায় বন্দুকবাজি। হামলার এবার নাইটক্লাবে। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন। আহত ১৮। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বলা হয়েছে, হামলা হয়েছে শনিবার রাতে। যে নাইটক্লাবে হামলা হয়েছে সেই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্য সমকামী। হামলা হয় কলোরাডোর ক্লাব কিউ -নামে একটি ক্লাবে। পুলিশের তরফ থেকে হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, রাত ১২টা বাজার মিনিট খানেক আগে তাদের কাছে একটি ফোন আসে। ফোনের ওপর প্রান্তে থাকা ব্যক্তি জানান, ক্লাব কিউ নাইট ক্লাবে হামলা হয়েছে। হামলার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে যায়। হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছিল বন্দুকবাজ। পুলিশ ক্ষিপ্রতার সঙ্গে ওই বন্দুকবাজকে গ্রেফতার করে।  

ক্লাবের তরফ থেকেও তাদের ফেসবুক পেজে এই হামলার খবর দেওয়া হয়েছে। ফেসবুক পেজে ক্লাব লিখেছে, রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে ক্লাবের মধ্যে এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচজন। গুরুতর জখম হন আরও ১৮। পুলিশ দ্রুত এখানে পৌঁছয়। বন্দুকবাজ পালিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে সকালে আরও একটি হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের খবর নেই। 

আরও পডু়ন পুলিৎজার সম্মানিত কাশ্মীরি চিত্রসাংবাদিককে আমেরিকায় যেতে বাধা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00