Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্যুৎ সঙ্কটে ‘অন্ধকারে’ পাকিস্তান, বিয়ে-শাদি আটটায় শেষ করার নির্দেশ

প্রয়োজনে বাডি থেকে কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মুদ্রাস্ফীতির ধাক্কায় দমবন্ধ হওয়ার জোগাড় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে বিদ্যুৎ সঙ্কট। পরিস্থিতি সামাল দিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে রাত জেগে ধুমধাম করে বিয়েতে ফূর্তি করার দিনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাত আটটার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর রেস্টুব়্যান্ট-বাজারে খোলা রাখা যাবে রাজ ১০টা পর্যন্ত। যারা ঘর ভাড়া করে বিয়ের অনুষ্ঠান করবেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই এই নিয়ম ভাঙা যাবে না। সরকারি নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ জানিয়েছেন, কিছুদিন আগে পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল। প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে আমাদের আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হতে চলেছে। পরিস্থিতির মোকাবিলা করতে সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে।

যে কোনও ধরনের পারিবারিক অনুষ্ঠান রাত আটটার মধ্যে শেষ করতে হবে। বাড়ি বা হল ভাড়া করে অনুষ্ঠান করলে রাত ১০টায় শেষ করতে হবে। হোটেল বা রেস্টুব়্যান্ট আপাতত রাত ১০টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হিসেব করে দেখা গিয়েছে  মোট সরকারি কর্মীর মাত্র ২০ শতাংশ বাড়ি থেকে কাজ করলে সরকারের প্রায় চার হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

আরও পড়ুন সম্মানজনক সম্পর্ক চায় পাকিস্তান: আমেরিকাকে ইমরান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00