Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Britain: ব্রিটেনে টানা তিনদিন বন্ধ থাকবে ট্রেন, চলবে না মেট্রো, দাবি আদায়ে পথে রেলকর্মীরা

ধর্মঘট শুরু  চলতি মাসের ২১ তারিখ থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেনজির রেল ধর্মঘটের সাক্ষী থাকতে চলেছে রানি এলিজাবেথের দেশ। পরপর তিনদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।  ধর্মঘট শুরু  চলতি মাসের ২১ তারিখ থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত।  ৫০ হাজার কর্মী ধর্মঘটে সামিল হবেন।  বলা হচ্ছে, গত তিন দশকের মধ্যে ব্রিটেনে এই ধরনের কোনও কোনও ধর্মঘট হয়নি। 

ধর্মঘটের ডাক দিয়েছে রেল কর্মচারি সংগঠন RMT। সংগঠনের সাধারণ সম্পাদক মিক লিঞ্চ জানিয়েছে, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। দাম বাড়ছে জ্বালানির। ফলে, দিন-প্রতি খরচ আগে যা ছিল, এখন তার থেকে অনেক বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের বেতন এক নয়াপয়সা বাডেনি। আমাদের সামনে এখন একটি মাত্র পথ খোলা। আর তা হল চাকরি ছেড়ে ঘরে বসে থাকা। কর্তৃপক্ষকে একাধিকবার বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবিকে বিন্দুমাত্র আমল দিতে চাইছে না। তাই, বাধ্য হয়ে আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সাধারণ সম্পাদক এও বলেন, ধর্মঘট শুরু হতে আরও কিছুদিন বাকি আছে। রেল কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশা করছেন। কর্তৃপক্ষ আলোচনায় রাজি থাকলে রেল কর্মচারি সংগঠনের প্রতিনিধিরা তাদের সঙ্গে অবশ্যই বৈঠকে বসবেন। 

রেল পরিষেবা রাখার পাশাপাশি একদিনের জন্য মেট্রো পরিষেবাও (টিউব রেল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রেলকর্মীরা। পরিষেবা বন্ধ থাকবে ২১ জুন ২৪ ঘণ্টা।   এই কদিনের মধ্যে রেল কর্তৃপক্ষ আলোচনায় না বসলে ধর্মঘট যে হচ্ছেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন Boris: আশা-ভরসা বরিসেই, ‘বুলডোজার চালিয়ে’ আস্থার পরীক্ষায় পাশ প্রধানমন্ত্রী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00