Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্পর্কে ইতি,অষ্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরোপের দেশ অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। রাশিয়া জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে বেশ খানিকটা অস্বস্তির মুখে পড়েছে অষ্ট্রিয়া।এমতাবস্থায় বিকল্প কিছু করার কথা ভাবছে দেশটির(অষ্ট্রিয়া)কতৃপক্ষ।

এই নিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম শনিবার ভোর থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে দেশের ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডার পরিপূর্ণ আছে। তাতে একটা ঝামেলার মুখে পড়তে হবে না দেশটিকে।

একইসঙ্গে চ্যান্সেলর কার্ল নেহামার আরও বলেন, গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করার নোটিশটি আগে থেকেই জানা ছিল। অস্ট্রিয়াও সেই হিসেবে প্রস্তুতি নিয়েছে। অস্ট্রিয়ার বিকল্প জ্বালানি সরবরাহের নিরাপদ ব্যবস্থা আছে এবং এই শীতে কেউ কষ্ট পাবে না। সব বাড়ি গরম থাকবে। কোনরকম অসুবিধের মুখে পড়বে না বাসিন্দারা। পুরো বিষয়ি গুরুত্ব সহকারে দেখছে কতৃপক্ষ।

উল্লেখ্য, ইউরোপের যে কয়েকটি দেশ গ্যাসের জন্য এখনো রাশিয়ার ওপর নির্ভরশীল, অস্ট্রিয়া তাদের অন্যতম। অন্যান্য দেশগুলো ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার কাছ থেকে গ্যাস নেওয়া কমিয়ে দিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এর আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই দৃশ্যপট পাল্টে গিয়েছে। মনে করা হচ্ছে, চলতি বছরে গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভির মধ্যে একটি চুক্তিগত বিরোধের দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00