Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জগিং করতে করতে জঞ্জাল সাফাই, ব্রিটেনে প্রশংসিত ভারতীয় পড়ুয়া

গত কয়েক মাস ধরে কাজ করে চলেছে বিবেক গৌরব।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জগিংয়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে রাস্তা থেকে বোতল, শিশি কুড়িয়ে নেওয়া। সেগুলিকে একজায়গায় জড়ো করা। জগিং শেষ করে বাড়ি ফেরার পথে নির্দিষ্ট জায়গায় সেগুলি ফেলে দেওয়া। এই ভাবে গত কয়েক বছর ধরে কাজ করে চলেছে বিবেক গৌরব। ব্রিটেনে পরিবেশপ্রেমীদের কাছে সে অতি জনপ্রিয় মুখ।

বিবেক গৌরবের বাড়ি পুনে। উচ্চশিক্ষার জন্য সে ব্রিটেন পাড়ি দেয়। ভর্তি হয় ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে। ছোট থেকে পরিবেশের প্রতি গৌরবের বাড়তি ভালোবাসা রয়েছে। পুনে থাকাকালীন সে পুনে প্লগার্স নামে একটি  সংগঠনও খোলে। সংগঠনের কাজ মূলত পরিবেশ বাঁচানো।

দেশ ছেড়ে বিদেশে গিয়েও গৌরব তাঁর পরিবেশ বাঁচাও কর্মসূচি বহাল রেখেছে। ব্রিটেনেও খুলেছে একটি সংগঠন। সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা কয়েক হাজার। ১৮০টি দেশের কয়েক হাজার তরুণ-তরুণী তাঁর সংগঠনের সদস্য। ব্রিটেন ছাড়া সংগঠনের সদস্যরা অন্যান্য দেশেও কাজ করে চলেছে।

গৌরব যেটা নিয়ম করে চলেছে সেটাকে ইংরেজিতে বলা হয় plogging। দুটি ভিন্ন ধরনের ইংরেজি শব্দ নিয়ে তৈরি শব্দটি। জগিং (jogging) এবং প্লকা-আপ (plocka upp)। অর্থাৎ, পড়ে থাকা কিছু জিনিস হাত দিয়ে তুলে নেওয়া। সংবাদমাধ্যমকে গৌরব জানিয়েছে, পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই এই কর্মসূচি। সংগঠনের সদস্য বর্তমানে কয়েক হাজার। অন্যান্য দেশেও রয়েছে সংগঠনের সদস্যরা।

গৌরবের এই কাজে খুশি ব্রিটেন। তারা তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে। প্রশংসায় পঞ্চমুখ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ও।  

আরও পড়ুন যুবকের মারে পথেই মৃত্যু বৃদ্ধ শিখধর্মগুরুর, ক্ষোভে জ্বলছে ব্রিটেন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00