Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত পাঁচ

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ভয়াবহ ভূমিকম্পের স্মৃতির রেশ মিলিয়ে যেতে না যেতেই শুক্রবার ফের কেঁপে উঠল পূর্ব আফগানিস্তানের (East Afghanistan) পাকতিকা প্রদেশের (Paktika Province) গায়ান জেলা। এদিনের ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক তিন। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান (Sharafat Zaman) জানিয়েছেন।

এদিন সকালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের পাকতিকা প্রদেশের গায়ান জেলা ফের ভূমিকম্পে কেঁপে ওঠে। আচমকা পায়ের তলার মাটি কেঁপে ওঠার পরে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ-কেউ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে থাকেন। চোখের সামনেই একের পর এক বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। ভূমিকম্পের পরেই সংশ্লিষ্ট এলাকায় উদ্ধারকার্যে নেমেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। যুদ্ধকালীন ত‍ৎপরতায় ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করার কাজ শুরু হয়।

গত বুধবারই ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাক-আফগান সীমান্তের পাকতিকা প্রদেশের খোস্ত শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৫০ জন। গুরুতর জখম হয়েছেন অন্তত দেড় হাজার। গুঁড়িয়ে গিয়েছে  তিন হাজারের বেশি ঘরবাড়ি। দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে অনেকটাই হিমশিম খেতে হয়েছিল উদ্ধারকারীদের। এদিন সকালেই উদ্ধারকার্য শেষ হয়েছে বলে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে তালিবান সরকার।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00