Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানিস্তানে খুলল বিশ্ববিদ্যালয়ের দরজা, পাহারায় তালিবান সশস্ত্র যোদ্ধা

রয়েছে কড়া নিরাপত্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিশ্রুতিমতো আফগানিস্তানের কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দিল তালিবান সরকার। তবে স্কুল-কলেজ খোলার জন্য তালিবান সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল শর্ত। সেই শর্তের মধ্যে ছিল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসতে হলে বোরখা বাধ্যতামূলক। ছেলে এবং মেয়েদের বসতে হবে পৃথকভাবে। যে সব কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য, সেই সব কলেজে একমাত্র মহিলা শিক্ষিকারাই পড়াতে পারবেন। কার্যত ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে আফগানিস্তানে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানের দরজা।

আরব নিউজ তাদের প্রতিবেদনে এই খবরের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে লাঘমান প্রদেশের বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে বসানো হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। দরজা পাহারায় দৈত্য আকারের দুই তালিবান। তাদের চোখ-মুখ থেকে স্পষ্ট বিশ্ববিদ্যালয়ের মহিলা পড়ুয়ারা কী পোশাকে আসে, সেটা দেখার জন্য চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।

নানগরহর বিশ্ববিদ্যালয়ের আইন এবং রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়া জারলাস্থা হাকমল জানিয়েছেন, ‘তালিবান সরকার পড়াশোনার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দিয়েছে ঠিকই। কিন্তু পরিবেশ বদলে গিয়েছে। পরিবেশ একপ্রকার ভয়-ভীতির। এই অবস্থায় পড়াশোনা কতটা হবে, সেই প্রশ্ন তো থাকছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে তা হল সেই পড়াশোনার মান কতটা উন্নত হবে। সেই সঙ্গে আরও একটা প্রশ্ন জড়িয়ে। তালিবান সরকার মাঝপথে ফের পঠন-পাঠন বন্ধ করে দেবে না তো।’

সংবাদসংস্থা এএফপির এক প্রতিনিধি বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত ছিলেন। দেখেন প্রথম দিন মাত্র ছজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ে হাজির হয়। বোরখায় ঢাকা মুখ। সকালে শুধুমাত্র ছাত্রীরা পড়তে পারবেন। আর দুপুরের পর মেয়েরা। তালিবান সরকারের বয়ান অনুযায়ী, তারা নারী শিক্ষার বিরোধী নয়। কিন্তু ছেলেদের সঙ্গে মেয়েরা একসঙ্গে ক্লাস করতে পারবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00