Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

যদিও ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার শনিবার দুপুরে দেশটির মধ্যাঞ্চলের উত্তর সুলাওয়েসি প্রদেশের তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি। তবে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাতেও ফাটল ধরেছে। তবে কোনও সুনামির সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা।

গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ওই ভূমিকম্পে একটি রেস্তোরাঁ ধসে পড়ে চার জন প্রাণ হারান। তার আগে গত বছরের ২১ নভেম্বর পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৩১ জন প্রাণ হারিয়েছিলেন। ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির ঘটনায় নিহত হয় ৪ হাজার ৩৪০ জন। তবে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ঘটনা ঘটে ২০০৪ সালে। ভারত মহাসাগরে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের কারণে সুনামির সৃষ্টি হয়। এতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে আচেহ প্রদেশে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল তিনটে ৫৫ মিনিট নাগাদ তালাউদ দ্বীপপুঞ্জের মেলানগউনে থেকে ৩৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে ওই ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেশ কয়েকটি ভবন ধসে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00