Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী লোথার ম্যাথাউজকে ছুঁলেন মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে এদিন বিশ্বকাপে ২৫ তম ম্যাচটি খেলেছেন মেসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: কাতার বিশ্বকাপ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির কাছে জীবনের স্মরণীয় প্রতিযোগিতা হয়েই থাকছে। কেননা একের পর এক রেকর্ডই গরছেন না আর্জেন্টাইন তারকা, সেই সঙ্গে প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পাওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠে এলেন। মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়ে ফেললেন। দুজনেই এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন। যদিও এমবাপ্পে মেসির চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন।

এদিন লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন মেসি। এতদিন বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউজের। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে জার্মানির জার্সি গায়ে ২৫ ম্যাচ খেলেছেন বিস্বকাপজয়ী জার্মান অধিনায়ক।এদিন পাঁচ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২৫তম ম্যাচে মসঠে নেমেছিলেন ফুটবলের রাজপুত্র। সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগ থাকছে তাঁর কাছে।

এদিন পেনাল্টিতে গোল করে আরও এক রেকর্ড ছোঁয়ার মুখে দাঁড়িয়ে মেসি। বিশ্বকাপের এক আসরে পেনাল্টিতে সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে পর্তুগালের ইউসোবিও ও নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের। দুজনেই পেনাল্টি থেকে চারটি করে গোল করেছেন। আর চলতি বিশ্বকাপে পেনাল্টি থেকে মোট তিনটি গোল করেছেন প্রাক্তন বার্সা তারকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00