Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবিতে স্পষ্ট শ্রীময়ীর স্ফীতোদর, বিয়ের সাত মাসের মধ্যেই বাবা হচ্ছেন কাঞ্চন মল্লিক?

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার এই চর্চিত জুটিকে ঘিরে আলোচনার শেষ নেই। বিতর্ক তাঁদের নিত্যসঙ্গী। তবু কটাক্ষ এড়িয়ে আপন ছন্দে সংসার সামলাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী(Kanchan-Sreemoyee)। সম্প্রতি দীপাবলির সাজে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এই দম্পতি। উভয়ের সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। তবে ছবিতে সবচেয়ে বেশি যে জিনিসটি নজর কেড়েছে তা হল শ্রীময়ীর স্ফীতোদর। শাড়ির আড়ালে সামান্য উঁচু হয়ে রয়েছে অভিনেত্রীর উদর।

আরও পড়ুনঃ সিঙ্ঘম নাকি ভুল ভুলাইয়া? প্রথম দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত কার!

এদিন শ্রীময়ীর পরনে ছিল সবুজ পাড় যুক্ত বেগুনি রঙের শাড়ি। সঙ্গে মানানসই গয়নায় পুরো গিন্নিমা মনে হচ্ছে শ্রীময়ীকে, মন্তব্য ছুঁড়ে দিলেন নেটিজেনরা। বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক এদিন পরেছিলেন টুকটুকে লাল রঙের পাঞ্জাবি। তবে শ্রীময়ীর স্ফীতোদর দেখে অনেকেরই মনে হয়েছে তিনি হয়তো গর্ভবতী(Pregnancy Rumour)। পোস্টের কমেন্টবক্সেও একই প্রশ্ন করেছেন অনেকে।

আরও পড়ুনঃ শিবলিঙ্গ চুরি করে চম্পট দিল চোর, আজব ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ

মা হওয়ার প্রসঙ্গ উঠতেই নীরবতা ভেঙে শ্রীময়ী বলেন, সেই কাঞ্চনের সঙ্গে সম্পর্কের শুরু থেকেই তিনি শুনে আসছেন তিনি গর্ভবতী। তবে এদিনের ছবি প্রসঙ্গে মা হওয়ার জল্পনায় জল ঢেলে অভিনেত্রী সাফ জানান, এখনও সেরকম কোনও পরিকল্পনা নেই। পুজোর দিনে ভারী শাড়ি আটপৌরে করে পরার কারণেই এমনটা মনে হচ্ছে। এই জল্পনা সম্পূর্ণ মিথ্যে। তবে যদি কখনও মা হওয়ার সুযোগ হয় তাহলে সেই খবর লুকিয়ে রাখবেন না বলেও জানালেন কাঞ্চন পত্নী। আপাতত চুটিয়ে দাম্পত্য উপভোগ করতে ব্যস্ত দুজনেই। দীপাবলির আবহে মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ৩’। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। প্রশাসনিক কর্মব্যস্ততার কারণে ছবির প্রিমিয়ারে মুম্বই যেতে পারেননি কাঞ্চন। সেই কারণে একসাথে ছবিটি দেখতে যাওয়ার প্ল্যান সেরে ফেলেছেন এই দম্পতি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

0:00